
সংস্কৃতি
কোলকাতায় বঙ্গবন্ধু নাট্য প্রতিযোগিতা
প্রথমবারের মতো কোলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতির জনক, মানবতাবাদী, ধর্মনিরপেক্ষ ও জনদরদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক নাটক নিয়ে ‘বঙ্গবন্ধু নাট্য সন্ধ্যা ও প্রতিযোগিতা’।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোলকাতার স্বপ্নীল দমদমের পক্ষ থেকে জানানো হয়, মোট ৯টি বিভাগে বিজয়ীদেরকে পুরস্কার দেয়া হবে। প্রযোজনা ৩টি, এবং নির্দেশনা, অভিনেতা, অভিনেত্রী, মঞ্চ, আলো ও আবহ। প্রতিটা দলকে সর্বোচ্চ ১ ঘন্টা করে সময় দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আগ্রহী নাট্যদলকে দ্রুত ৮৭৭৭৮৬৪৮০৭, ৯৪৩৪৮৪৮১২৮, ৭০৩১৫২৮২২৫ নাম্বারে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।



