প্রবাস

কানেকটিকাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশের বই মেলা

কানেকটিকাটের সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০ ফেব্রুয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বিভিন্ন শহর থেকে বিভিন্ন রাজনৈতিক ওসামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতাবৃন্দ ও সর্বস্তরের মানুষ এতে সমবেত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকের সভাপতি নুরুল আলম নুরু এবং বাকের বর্তমান সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ চৌধুরী এবং নিউইয়র্ক থেকে আগত শারমিন সিরাজের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।

আয়োজন করা হয় একুশে বইমেলা।  কানেকটিকাটে বসবাসরত কয়েকজন লেখক তাদের লেখা বই দিয়ে এই মেলার স্টলটি সাজান। আয়োজন করা হয় স্থানীয় শিশুকিশোদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা।

আয়োজিত হয় গান এবং কবিতা আবৃত্তি দিয়ে। এতে গান পরিবেশন করেন নিউইয়র্কের চন্দন চৌধুরী, ফারজানা হোসেইন খান এনি, অনুরাধা চক্রবর্তী, স্রুতি ক্রোজ, এনজেল ডি কস্টা, সোহানা ঘোষ, শিশু শিল্পী নামিরা আহমেদ, সিয়া কুতুব এবং আমান হক।আবৃতি করেন আশেক চক্রবর্তী, সৈয়দা সালওয়াতামান্না নহর, আকসাজ শিল, জারিয়া, জুনেইরা এবং নামিরা আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বাকের সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আহমদ রনি।

একুশের তাৎপর্য এবং স্মৃতিচারণ করেন তাহমিনা জাফর। বক্তব্য রাখেন মইনুল হক চৌধুরী হেলাল, কমিউনিটি ব্যাক্তিত্ব নাজিম উদ্দিন, জুনায়েদ এ খান, বাংলাদেশ আওয়ামী লীগ কানেকটিকাটের সভাপতি জিহাদুল হক জিহাদ, ডেবিড স্বপন রোজারিও , বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাটের আহবায়ক তৌফিকুল আম্বিয়া টিপু, সদস্য সচিব আনোয়ার হোসেন হিমু, বাংলাদেশি খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ কানেকটিকাটের সভাপতি সমীরদত্ত, বাফসের সভাপতি মোহাম্মদ হুসেন স্বপন, বেঙ্গল লায়ন্স ক্লাবের সেক্রেটারি এম এ আজিজ, ফেন্ডস এন্ড ফেমেলীর কর্মকর্তাসাদ চৌধুরী বাবু , শাহীন আহমদ প্রমুখ।

ভাষা শহীদদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে রাত নয়টায় পুষ্পস্তবক অর্পণ করেন আয়োজক সংগঠন বাংলাদেশ আমেরিকানএসোসিয়েশনের কানেকটিকাট বাকের সভাপতি নুরুল আলম , সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগ কানেকটিকাট স্টেট শাখারসভাপতি জেহাদুল হক জিহাদ ও সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাট স্টেট শাখার আহবায়ক তৌফিকুল আম্বিয়া ও সদস্য সচিব আনোয়ার হোসেন হিমুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাটের সভাপতি সমীর দত্তের নেতৃত্বে সংগঠনের কর্মকর্তাবৃন্দ, বেঙ্গল লায়ন্স সংগঠনের কর্মকর্তাবৃন্দ, ফ্রেন্ড এন্ড ফ্যামেলির কর্মকর্তা সাজ চৌধুরী বাবু, ও কানেকটিকাট ওমেন্স নেটওয়ার্ক ও অন্যান্য কমিউনিটির ব্যক্তিবর্গ ও কর্মকর্তাবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension