
লস এঞ্জেলসে উত্তর বঙ্গের প্রথম পিকনিক অনুষ্ঠিত
আতাউল খান (রিপন), হলিউড থেকে: কম্যুনিটিকে ঐক্যবদ্ধ এবং প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখার পাশাপাশি বহুজাতিক সমাজে নিজেদের অধিকার-মর্যাদার প্রশ্নে আপসহীন থাকার সংকল্পে মাত্র ৩৫ দিন আগে প্রতিষ্ঠিত “উত্তর বঙ্গ এসোসিয়েশন অব ক্যালিফোরনিয়া”। গত ২৫শে অক্টোবর ২০২৬ রবিবার লস এঞ্জেলেসের বিখ্যাত গ্রিফিথ পার্কে অনুষ্ঠিত হল এই নতুন সংগঠনের প্রথম পিকনিক ।১২শতের অধিক প্রবাসী বাঙালিদের এই উৎসব ছিল অত্যন্ত আকর্ষণীয় আনন্দময় ও মিলন মেলা । এই লস এঞ্জেলস এ সামাজিক রাজনৈতিক এবং আঞ্চলিক সংগঠনের ভরপুর, অনুষ্ঠানের কোন শেষ নেই একের পর এক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, তারপরও নতুন এই সংগঠনটি উত্তরাঞ্চলের ১৬টি জেলার সম্মিলনে গঠিত উত্তর বঙ্গ এসোসিয়েশন অব ক্যালিফোরনিয়া (NBAC) এর উদ্যোগে এই প্রথম আয়োজন বার্ষিক পিকনিক এবং মিলনমেলা । আয়োজন অত্যন্ত সুন্দর সফল ও সার্থক হয়েছে, সবার মুখেই আয়োজকদের প্রশংসা, পরিবেশ এবং সবার আন্তরিক প্রচেষ্টায় এবং সহযোগিতা মুখরোচক প্রচুর খাবার ছোট বড় সকলের বিভিন্ন ধরনের খেলা ও উপহার সামগ্রী এবং আকর্ষণীয় লটারির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা ।উত্তরাঞ্চলের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লস এঞ্জেলেস ও আশেপাশের এলাকার সকল অঞ্চালের প্রবাসী বাঙালিরা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং কিছু ভিনদেশি নাগরিক উপস্থিত ছিলেন ।এখানে উল্লেখ্য একইদিন বিক্রমপুর এসোসিয়েশন আয়োজিত পিকনিক লস এজ্ঞেলেসের অদূরে চারটি বাসে করে গিয়ে তাদের পিকনিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
ছবি





























