প্রবাসবিনোদন

ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬-এর উদ্বোধনী সংগীত লিখলেন কবি হুমায়ূন কবীর ঢালী

নিজস্ব প্রতিবেদক: বহির্বিশ্বে প্রবাসী বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় ও জমকালো আয়োজন ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এর উদ্বোধনী সংগীত লিখেছেন বাংলাদেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক ও কবি হুমায়ূন কবীর ঢালী। সংস্কৃতি ও শিল্প অঙ্গনে তাঁর এই অনন্য অবদান এবারের আসরে নতুন এক মাত্রা যোগ করতে যাচ্ছে।
‘শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’-এর পরিবেশনায় আগামী ১০ অক্টোবর, ২০২৬ তারিখে নিউ ইয়র্কের ‘Evangel Church Center’-এ এই মহতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসের মাটিতে দেশীয় বিনোদন ও সংস্কৃতির এই মহাসমাবেশে উদ্বোধনী সংগীতটি আলাদা এক আবহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
এবারের ঢালিউড অ্যাওয়ার্ডের মূল আকর্ষণ হিসেবে থাকছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। তাঁর পাশাপাশি বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় একঝাঁক তারকা শিল্পী ও কুশলী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারী তারকাদের মধ্যে রয়েছেন নিরব, শিরিন শিলা, স্পর্শিয়া, ইমন, এস আই টুটুল, লুইপা, দিঘি, মাহি, নিবিড়, জলি, মিথিলা, জোভান, তমা মির্জা, রিজিয়া পারভীন, অমিত হাসান, চঞ্চল চৌধুরী এবং মিষ্টি জান্নাত। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় থাকছেন শারমিনা সিরাজ সোনিয়া এবং মূল ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন খায়রুল ইসলাম খোকন। ইভেন্টব্রাইট প্ল্যাটফর্মের মাধ্যমে ইতোমধ্যে দর্শক ও অনুরাগীদের জন্য টিকেট সংগ্রহ নিশ্চিত করা হয়েছে।
বিনোদন প্রিয় প্রবাসী বাঙালিরা বিপুল আগ্রহ এবং উৎসাহ নিয়ে প্রিয় এই আয়োজন উপভোগ করতে অপেক্ষার প্রহর গুনছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension