যুক্তরাষ্ট্র

ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের নিন্দা জানালেন মেলানিয়া

ক্যাপিটল হিলে হামলার পর থেকে নীরব ছিলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। শেষ পর্যন্ত ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের নিন্দা জানিয়েছেন মেলানিয়া।

ট্রাম্পের উগ্র সমর্থকদের দাঙ্গার প্রায় এক সপ্তাহের মাথায় সোমবার এক বিবৃতিতে মেলানিয়া বলেন, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের চামড়ার রং কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতাকে ব্যবহার করে সহিংসতা ঘটানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

৬ জানুয়ারি জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ক্যাপিটল হিলে নজিরবিহীন ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন প্রাণ হারান। ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ওই ঘটনায় ডেমোক্রেট ও রিপাবলিকান- উভয় দলই নিন্দা জানিয়েছে। কিন্তু স্বামীর উগ্র কর্মকাণ্ডে স্ত্রী মেলানিয়া কী বলেন, সেটা দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। শেষ পর্যন্ত তিনিও নিন্দায় সরব হয়েছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension