সংস্কৃতি

খান শওকত রচিত নাটক নিয়ে কলকাতায় ৫ম বঙ্গবন্ধু নাট্য সেমিনার

গত ২৪ জুলাই রোববার বিকেলে কলকাতায় ভারত-বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য সেমিনার অনুষ্ঠিত হয়। কলকাতা সদরের প্রোগ্রেসিভ হলে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন যাদবপুর দলমাদল নাট্যদলের সাধারণ সম্পাদক সুমন্ত দাস। উপস্থাপনা করেন নাট্য পরিচালক বসন্ত বর্মন। বাংলাদেশে ও ভারতে আরও সেমিনার আয়োজনের কাজ এগিয়ে চলেছে। সবমিলিয়ে আসছে ডিসেম্বরে দুই বাংলায় উদযাপিত হবে ভারত-বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব। এটি হবে দুই বাংলার নাট্যপ্রেমীদের মিলন মেলা।

সেমিনারে আলোচনায় অংশগ্রহন করেন,ভারত বাংলাদেশ বঙ্গবন্ধু নাট্য উৎসব কমিটির কেন্দ্রীয় সাধারন সম্পাদক সঞ্জয় সাহা, বসন্ত বর্মন (সভাপতি, বঙ্গবন্ধু নাট্য উৎসব কমিটি, ভারত চ্যাপ্টার), কিশোর দত্ত (সম্পাদক, বঙ্গবন্ধু নাট্য উৎসব কমিটি, ভারত চ্যাপ্টার), রণেন্দ্রনাথ ধাড়া (শোভাবাজার নীলদর্পণ), সুমন দাস (যাদবপুর দলমাদল), গোবিন্দ কর (গোবরাপুর সাংবিত্তি), স্বরূপ কুমার বসু (দল মাদল), সুমন দাস (দলমাদল), সুধা কুম্ভকার (দল মাদল), অভিনেতা বৈদ্যনাথ দাস, নাট্য প্রেমী শিবু দে, নাট্যপ্রেমী সাত্যকি চন্দ (দল মাদল), এবং সুমন্ত দাস (দল মাদল)।

সভাপতির বক্তব্যে বসন্ত বর্মন বলেন , ধীরে ধীরে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবোই। তার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা যেভাবে এগিয়ে চলেছি তাতে পশ্চিমবঙ্গে চার বা পাঁচটি জোনে এই বঙ্গবন্ধু নাট্য উৎসব করা হতে পারে। কিশোর দত্ত বলেন, এটি দুই বাংলার একটি মিলন মেলায় পরিণত হবে। তিনিও জোটবদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসার আমন্ত্রণ জানান। বৈদ্যনাথ দাস বলেন, তিনিও হাওড়ায় এরকম একটি সেমিনারের আয়োজন করতে চান। রণেন্দ্রনাথ ধাড়া তার বক্তব্যের শুরুতেই বহুদিন আগে বঙ্গবন্ধুকে নিয়ে তার স্বরচিত কবিতার কয়েক লাইন পাঠ করে শোনান।

আগামী ৩১ জুলাই তারিখে কিশোর দত্তর নেতৃত্ব হুগলির অন্য ভূবন নাট্যগোষ্ঠী সেমিনার আয়োজন করবে। এছাড়া আগামী ২১ আগষ্টে জলপাইগুড়ির বান্ধব হলে তন্দ্রা চক্রবর্তীর নেতৃত্বে জলপাইগুড়ি দর্পন নাট্যগোষ্ঠীর উদ্যোগে এবং ৩১ জুলাই তারিখে কলকাতার বাঁকুড়ায় প্রবীন নাট্য পরিচালক গোবিন্দ প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরবর্তী সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কমিটির সভাপতি এজহারুল হক মিজান এবং সাধারন নাঈম রাজের নেতৃত্বে ঢাকা, কুমিল্লা, সিলেট, খুলনা, ঝিনাইদহ, রাজশাহী, খুলনা এবং টঙ্গীতে বঙ্গবন্ধু নাট্য সেমিনার করার জোর প্রস্তুতি চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension