যুক্তরাষ্ট্র

ট্রাম্পকে হুমকি ভাবছেন জাপানের ব্যবসায়ীরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবসার জন্য হুমকি মনে করে প্রায় ৯০ শতাংশ জাপানি কোম্পানি। রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

সেখানে দেখা গেছে, জাপানের ১০টি কোম্পানির মধ্যে প্রায় ৯টি মনে করছে, ট্রাম্পের নীতি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে। টোকিওর ব্যবসায়ীদের এমন মনোভাব যুক্তরাষ্ট্রে প্রত্যক্ষ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জরিপের ফলাফলে দেখা গেছে, কীভাবে ট্রাম্পের উচ্চ শুল্কনীতির ফলে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ক্রমবর্ধমান চাপ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের কোম্পানিগুলোকে মারাত্মক ঝুঁকির সম্মুখীন করবে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রের মধ্যে অন্যতম হচ্ছে জাপান। টোকিওর কোম্পানিগুলো অনেকটাই চীনের ওপর নির্ভরশীল।

সূত্র: রয়টার্স

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension