
ট্রাম্প ইরানে নৃশংস হামলার সর্বোচ্চ পায়তারা করছে: জারিফ
ইরান আক্রমণের অজুহাত খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমন অভিযোগ তুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ট্রাম্প তার দেশে নৃশংস হামলার সর্বোচ্চ পায়তারা করছেন।
কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেই প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জাভেদ জারিফ বৃহস্পতিবার তার টুইটবার্তায় জানান, ট্রাম্প প্রশাসন কোভিডের বিরুদ্ধে লড়াই না করে বিপুল অর্থ ব্যয়ে আমাদের অঞ্চলে বি-৫২ বোয়িং স্ট্র্যাটোফোর্ট্রেস মোতায়েন করেছে।
যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনযোগ্য বিমানে পারস্য উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা ছড়াচ্ছে বলেও দাবী করেন তিনি।
টুইটে জারিফ উল্লেখ করেন, ইরান কোনও দেশের সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না, তবে নিজ দেশের জনগণের সুরক্ষায় কোনও ছাড় দেবে না।’❐
Instead of fighting Covid in US, @realDonaldTrump & cohorts waste billions to fly B52s & send armadas to OUR region
Intelligence from Iraq indicate plot to FABRICATE pretext for war.
Iran doesn't seek war but will OPENLY & DIRECTLY defend its people, security & vital interests.
— Javad Zarif (@JZarif) December 31, 2020



