জীবনশৈলীস্বাস্থ্য

ঢেঁড়স নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস ও কোলেস্টেরল সহ আরও অনেক রোগকে !!

জেসমিন রাশিদ জেসী।

 রূপসী বাংলা ডেস্ক:  ঢ়েঁড়স খুবই পরিচিত একটি সবজি। সাধারণত গ্রীষ্ম প্রধান অঞ্চলে এই উদ্ভিদের চাষ করা হয়। ম্যালাও পরিবারের অন্তর্গত এই উদ্ভিদের রয়েছে প্রচুর পুষ্টি গুণ। এর ক্যালরির পরিমাণ ৩০,ভিটামিন এ, ভিটামিন সি ২১ মিলিগ্রাম, ভিটামিন ই ০.৩৬ মিলিগ্রাম, ফাইবার ৩.২ গ্রাম, ফ্যাট ০.১ গ্রাম, প্রোটিন ২ গ্রাম, কার্বোহাইড্রেট ৭.৬ গ্রাম, ফলেট প্রায় ৮৮ মাইক্রোগ্রাম, ম্যাগনেসিয়াম ৫৭ মিলিগ্রাম, ক্যাপসিকাম ৮১ মিলিগ্রাম ও আয়রন ০.৮ মিলিগ্রাম।

ডায়াবেটিস এমন একটি রোগ যা কোনো ঔষধ স্থায়ী ভাবে ভাল করতে পারে না। তবে একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার এই কাজটি ঢেঁড়স ম্যাজিকের মত করে থাকে। যেভাবে খেতে হবে –  এক গ্লাস পানি + দুটি ঢেঁড়স

নরমাল এক গ্লাস পানিতে প্রতিটি ঢেঁড়স ২-৩ টুকরো করে কেটে সারা রাত ভিজিয়ে রাখতে হবে (স্বাভাবিক তাপমাত্রায়)। পানি ছেকে নিয়ে খালি পেটে খেতে হবে। এটা অবশ্যই সকালের নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে। নিয়মিত এটি খেলে ডায়াবেটিস সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে থাকবে। শুধু ডায়াবেটিস না ঢেঁড়স কোলেস্টেরল কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিডনি, অ্যাজমার সমস্যা প্রতিরোধ করা সহ আরো অনেক কাজ করে থাকে। ঢেঁড়সের আরও কিছু উপকারীতা –

ঢ়েঁড়স শরীরকে খাবার থেকে গ্লুকোজ শোষণের পরিমাণ কমাতে সাহায্য করে।

ঢেঁড়সের মধ্যে আছে সলিউবল ফাইবার পেকটিন যা রক্তের ক্ষতিকর কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে।

ঢ়েঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিসু গঠনে সাহায্য করে।

ঢ়েঁড়স কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।

ঢ়েঁড়সে আছে উচ্চ পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ঢ়েঁড়সে প্রচুর পরিমাণে আঁশ থাকায় হজমে সাহায্য করে।

যে নারীরা কনসিভ করতে চান তাদের জন্য ঢেঁড়স খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। ঢেঁড়সে ফলিক এসিড বা ফলেট থাকে। এই ফোলেট কনসিভ করতে সাহায্য করে এবং ভ্রুনের উন্নয়নে ও সাহায্য করে।

ঢ়েঁড়স বিষন্নতা, দুর্বলতা ও অবসাদ দূর করতে সাহায্য করে।

ঢ়েঁড়সে আছে বিটা ক্যারটিন, ভিটামিন এ, অ্যান্টি অক্সিডেন্ট লিউটিন যা চোখের গ্লুকোমা, চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে।

সাবধানতা:- ঢেঁড়সে উচ্চমাত্রায় অক্সালেট থাকে। যাদের কিডনিতে বা পিত্তথলিতে পাথর আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ঢেঁড়স খাবেন। কারন অক্সালেট পাথরের সাথে যুক্ত হয়ে পাথরের বৃদ্ধিতে সাহায্য করে। ঢেঁড়স ভেজে খেলে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়। তাই না ভেজে অন্য ভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করুন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension