বাংলাদেশ

নবজাতক ও মায়ের মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতালের: সংযুক্তা সাহা

সন্তান প্রসবের জন্য হাসপাতালে চিকিৎসা নিতে এসে নবজাতক ও তার মা মারা যাওয়ার ঘটনায় হাসপাতালের ওপর দায় চাপিয়েছেন ডা. সংযুক্ত সাহা।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর পরিবাগে নিজের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাহবুবা রহমান আঁখিকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন আমি ছিলাম না। আমােকে না জানিয়ে ঐ রোগীকে ভর্তি করা হয়েছে এবং অস্ত্রোপচার করা হয়েছে। যে মানুষটা দেশেই নাই তার নাম করে কেন রোগী ভর্তি করবেন। এটা কার স্বার্থে? আমি যদি অপারেশন না করি, যদি নাই থাকি তাহলে রোগী ভর্তি করালেন কেন? এটা অবশ্যই একটা বেআইনি ব্যবস্থা।’

তিনি অভিযোগ করেন, সিজারিয়ান অপারেশন বন্ধ করার জন্য তিনি যে সামাজিক আন্দোলন শুরু করেছেন, তার বিরুদ্ধে একটা পক্ষ এসব কাজ করছে। ওই মৃত্যুর ঘটনা নিয়ে তার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে। আমি সবাইকে আহবান জানাব, আপনারা এই অনিয়মের সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension