নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে ২০২১ সালের প্রথম খুন!

জাহান আরা দোলন: নিউ ইয়র্কে ২০২১ সালের প্রথম হত্যাকাণ্ড ধারণায় শুক্রবার ১ জানুয়ারি পুলিশ মারাত্মক গোলাগুলির শিকার এক ব্যক্তিকে গেল শনাক্ত করেছে।  ঘটনার সাথে সম্পৃক্ত চারজনের সার্ভেইলেন্স ক্যামেরায় পাওয়া ছবি প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, ২০ বছরের রবার্ট উইলিয়ামসকে মধ্যরাতের প্রায় এক ঘন্টা ১০ মিনিট পরে কুইন্সের কিউ গার্ডেনসের কুখ্যাত আমব্রেলা হোটেলের বাইরে গুলি করে হত্যা করা হয়।

জরুরী সেবা প্রদানকারীরা দ্রুতবেগে উইলিয়ামসকে নিকটবর্তী কুইন্স হাসপাতালে নিয়ে যান এবং সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ জানিয়েছে, দু দল লোকের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সেটা গোলাগুলিতে পরিণত হওয়ায় ২০ বছর বয়স্ক এক ব্যক্তি বাম পায়ে গুলিবিদ্ধ হন, এবং একজন ৪০ বছর বয়সী ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার, কুইন্সের উইলিয়ামসের গ্রামের বাড়ি জ্যামাইকা থেকে কথা বলছিলেন তার এক পারিবারিক বন্ধু। তিনি কলেজ থেকে সেমিস্টার ছাড়ার সময় হোমগুডস্‌ স্টোরে চাকরি করা ভিকটিমকে ‘খুবই ভালো একটা ছেলে’ বলে জানিয়েছেন।

 নিজেকে বন্ধু পরিচয় দেওয়া জেনিফার নামের মেয়েটি কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, ‘আমি জানি না কি ঘটেছে। রবার্ট খুব ভালো একটা ছেলে ছিল।’

জেনিফার আরও জানান, খবরটি উইলিয়ামসের বাবা-মাকে ভেঙে চুরমার করে দিয়েছে।

‘সে স্কুলে অথবা বাড়িতে থাকত, মাঝেমধ্যে তার দু একজন বন্ধুও আসত, এটুকুই’ পারিবারিক বন্ধুটি আরও বলেন, ‘আমি বিধ্বস্ত বোধ করছি’।

গোলাগুলির ঘটনায় এনওয়াইপিডি এখনও কাউকে গ্রেপ্তার করতে পারে নি। তবে, পুলিশ ইতোমধ্যে মামলার সঙ্গে সম্পর্কিত চার ব্যক্তির ছবি প্রকাশ করেছে।❐
নিউ ইয়র্ক পোস্ট 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension