যুক্তরাষ্ট্র

নির্বাচনে আমাকে ঠেকাতেই ভুয়া মামলা: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে ফ্লোরিডায় ফিরে দেশটির বর্তমান প্রশাসনকে তুলোধুনো করেছেন। জো বাইডেন প্রশাসনকে উদ্দেশ করে কড়া ভাষায় ট্রাম্প বলেন, ‘আমাদের দেশ উচ্ছন্নে যাচ্ছে। আর বিশ্ব আমাদের দেখে হাসছে।

এর আগে ম্যানহাটনের আদালতে পৌঁছানোর পর ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। এর পর পুলিশি হেফাজতে নেওয়া হয় তাকে। পরে আদালতে বিচারকের সামনে হাজির করা হয়।

সেখানে ট্রাম্পের বিরুদ্ধে আনা হয় মোট ৩৪ অভিযোগ। তবে সবক’টি অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। শুনানি শেষে আদালত চত্বর ছাড়েন সাবেক এই প্রেসিডেন্ট। এর পরই নিউইয়র্ক থেকে ফ্লোরিডার মার-এ-লাগোয় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি কখনো ভাবিনি যে যুক্তরাষ্ট্রে এমন কিছু ঘটতে পারে। আমার একমাত্র অপরাধ তা হলো আমাদের জাতিকে যারা ধ্বংস করতে চায়, তাদের থেকে জাতিকে রক্ষা করা। তিনি বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত সব মামলাই ভুয়া। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন থেকে আমাকে দূরে রাখতেই এসব করা হয়েছে। খবর বিবিসি ও সিএনএন অনলাইনের।

ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ২০১৬ সালের নির্বাচনের আগে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। স্টরমির সঙ্গে যৌন সম্পর্ক গোপন রাখতে ট্রাম্প এই ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরই ট্রাম্পকে ফের আদালতে হাজিরা দিতে হবে।

ট্রাম্পকে জড়িয়ে আরেক নারীর নাম ॥ পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসের পর ট্রাম্পের সঙ্গে আরেক নারীর নাম জড়িয়েছে। এই নারীর নাম ম্যাকডুগাল। পর্নো তারকা ড্যানিয়েলসের মতো ট্রাম্পের সঙ্গে তারও সম্পর্ক ছিল বলে দাবি করেছেন তিনি।

ট্রাম্প ও ম্যাকডুগালের মধ্যে দীর্ঘ ১০ মাস সম্পর্ক ছিল। ট্রাম্প বিবাহিত ছিলেন। ঘরসংসার সামলে তিনি মাসে অন্তত পাঁচ দিন দেখা করতেন ওই নারীর সঙ্গে। সাবেক প্লেবয় মডেল লাস্যময়ী ম্যাকডুগালের জন্ম ইন্ডিয়ানাতে। ছোটবেলায় মিশিগানে চলে যান তিনি। মাত্র ২০ বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন। ১৯৯৮ সালে তিনি প্লেবয়ে যোগ দেন। প্রখ্যাত পামেলা অ্যান্ডারসনের পরে দ্বিতীয় নারী হিসেবে প্লেমেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান তিনি।

একজন কলামিস্ট ও অ্যাডভোকেট হিসেবেও পরিচিতি আছে ম্যাকডুগালের। ১৯৯৯ সালে পুরুষদের ফিটনেস ম্যাগাজিনের প্রচ্ছদে প্রথম নারী হিসেবে তাকে দেখা যায়। মডেলিংয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও টিভিতেও দেখা গেছে তাকে। ম্যাকডুগাল বলেন, ট্রাম্পের সঙ্গে আমার সম্পর্ক ছিল প্রেমময়। তবে ডোনাল্ড ট্রাম্প এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension