
পাকিস্তানে হুমকির মুখে নির্বাসিত বেলুচরা
পাকিস্তানের ভিন্নমত পোষণকারীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দ্বারা হয়রানি, হত্যা, জোরপূর্বক গুম এবং নির্যাতন বেলুচ জনগণকে এমন পর্যায়ে ঠেলে দিয়েছে। পাকিস্তানে বেলুচ জনগণ বেদনা ও যন্ত্রণার মাঝে জীবন অতিবাহিত করছে বলে অভিযোগ তুলেছে বেলুচের সাধারণ জনগণ।
সম্প্রতি এরকমই এক ভিন্নমত পোষণকারী বেলুচিস্তানের সাকিব করিম যিনি আজারবাইজানে নিহত হন যা কিনা পাকিস্তানের রাজনৈতিক নির্বাসনে থাকা ব্যক্তিদের খুঁজে তাদের হত্যা করার বিষয়টাকে আরো পরিষ্কার করে তোলে।
সাকিব করিম পাকিস্তানি গোয়েন্দা সংস্থা গুলোর হিটলিস্টে ছিল অনেকদিন ধরে জানায় পাকিস্তানি পত্রিকা ‘ইসলাম খবর। এই পত্রিকাটি আরো জানায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ইত্যাদি দেশগুলোতে থাকা এই নির্বাসিতরা পাক গোয়েন্দা সংস্থাগুলোর লক্ষ্যবস্তু তে পরিণত হয়েছে এবং জীবন শংকায় আছে। বেলুচ ন্যাশনাল মুভমেন্ট থেকে আজারবাইজান সরকারের প্রতি সাকিব করিমের হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এর দাবী জানানো হয়।
২০২০ সালে কানাডায় বেলুচ ন্যাশনাল মুভমেন্ট এর নেতা এবং রাজনৈতিক রিফিউজি বানুক করিমা বালুচ এর নিহত লাশ পাওয়া যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হত্যাকান্ডের জন্য তদন্ত করার আবেদন জানায়। বানুক করিমা বালুচ, পাকিস্তান সামরিক বাহিনী এর চালানো দুঃশাসন ও নিপীড়ন এর ঘটনা পুরো বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চেয়েছিলেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, সম্প্রতি ৩ হাজার বালুচ নাগরিক গুম হয়েছে পাক বাহিনীর হাতে। তদন্ত কমিশন ৭ হাজারটি জোরপূর্বক গুমের ঘটনা খুঁজে পেয়েছে, যার মধ্যে প্রায় ৫ হাজারটি ২০২১ সালের মধ্যে পরিচালনা করা হয়েছে। পাকিস্তানে জোরপূর্বক গুমের অনুশীলন শুরু হয়েছিল মোশাররফ প্রশাসনের সময় (১৯৯৯-২০০৮), কিন্তু এটি পরবর্তী সরকারের অধীনে অব্যাহত রয়েছে।
থিঙ্ক ট্যাঙ্কের মতে, পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর দ্বারা হয়রানি, হত্যা, জোরপূর্বক গুম এবং নির্যাতন বেলুচ জনগণকে এমন পর্যায়ে ঠেলে দিয়েছে। পাকিস্তানে বেলুচ জনগণ বেদনা ও যন্ত্রণার মাঝে জীবন অতিবাহিত করছে।
১৯৪৭ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের অভ্যুদয়ের সময়ই বেলুচিস্তান পাকিস্তানের ভূখণ্ডে অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু প্রদেশটিতে কখনোই শান্তি আসেনি। বেলুচ জনগোষ্ঠীর অভিযোগ পাকিস্তান রাষ্ট্রে তাদের যোগ্য মর্যাদা নেই। বৈষম্যের অভিযোগ তুলে তারা দীর্ঘ দিন ধরে বিচ্ছিন্নবাদী আন্দোলন ও সশস্ত্র বিদ্রোহী কার্যক্রম চালিয়ে আসছে। বিভিন্ন সময় পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে বেলুচ তরুণেরা প্রাণ হারিয়েছেন।



