প্রধান খবরযুক্তরাষ্ট্র

ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

ইরানের ওপর মার্কিন হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য ফাঁস হওয়া সম্পর্কিত প্রতিবেদনের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন গণমাধ্যম এবং তাদের প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘ভুয়া সংবাদমাধ্যম সিএনএন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক হয়ে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর একটিকে খাঁটো করে দেখানোর চেষ্টা করছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে! নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন উভয়ের সমালোচনা করছে জনগণ!’

পাশাপাশি ট্রাম্প প্রশাসন সেই প্রতিবেদনের বিরুদ্ধে চাপ অব্যাহত রেখেছে। ফাঁস হওয়া সেই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি এবং ইরানের পারমাণবিক কর্মসূচিও বন্ধ করতে পারেনি।

এ নিয়ে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘নিখুঁতভাবে’ আঘাত হেনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। অথচ যারা জীবনের ঝুঁকি নিয়ে এই হামলা চালিয়েছে, মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলো তাদের প্রতি ‘অত্যন্ত অসম্মানজনক’।

এর আগে, এই হামলাকে ‘ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটি’ উল্লেখ করে এটিকে অবজ্ঞা করার চেষ্টার জন্য সোশ্যাল মিডিয়ায় সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করেন ট্রাম্প।

এদিকে ইরানে ক্ষমতার পরিবর্তন দেখতে চান না বলেও এক পোস্টে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, ‘আমি যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শান্ত দেখতে চাই। শাসনব্যবস্থার পরিবর্তনের জন্য বিশৃঙ্খলা লাগে, তবে আদর্শগতভাবে আমরা এত বিশৃঙ্খলা দেখতে চাই না।’

ট্রাম্প আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সংঘাতে সাহায্যের প্রস্তাব দেওয়ার জন্য ফোন করেছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, ‘না, ইরান ‍ইস্যুতে আমার সাহায্যের প্রয়োজন নেই, বরং আপনার কোনো সাহায্য প্রয়োজন কিনা তাই বলেন’।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension