বইমেলাবাংলাদেশসাহিত্য

বগুড়ার অমর একুশে বইমেলায় বিক্রির শীর্ষে ‘অনুভূতির অনুরণন’

রূপসী বাংলা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়ায় ৯ দিনব্যাপি একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আয়োজনে গেল সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ খোকন পার্কে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  নয়দিনব্যাপি এই মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বগুড়ায় আয়োজিত এই অমর একুশে বইমেলায় ২১শে ফেব্রুয়ারি বিকাল থেকে অনুস্বর পাবলিকেশনসের সকল সকল পাওয়া যাচ্ছে নিউজ কর্নার পাবলিশিংয়ের ৬ থেকে ১০ নম্বর স্টলে।

অনুস্বর পাবলিকেশনস থেকে প্রকাশিত  কথাসাহিত্যিক নার্গিস বানু জুহীর নতুন উপন্যাস অনুভূতির ‘অনুরণন’ প্রথম দিনেই সকল কপি বিক্রি হয়ে যায়। অনেক পাঠক এসে খালি হাতে ফিরেও যায়। অনুস্বর পাবলিকেশনস থেকে আমাদের প্রতিনিধিকে জানানো হয়েছে, আজ (২৩ ফেব্রুয়ারি) থেকে নতুন উপন্যাস অনুভূতির ‘অনুরণন’ এবং আগের উপন্যাস ‘ভালোবাসার নিউক্লিয়াস’- দুটি বই-ই পাওয়া যাবে।

এদিকে শাহ্‌ জে. চৌধুরীর লেখা ‘ভাবনার উৎসে’ বইটি ইংরেজি অনুবাদ ‘অরিজিন অব থটস্‌’ বইটিও বেশ ভালো বিক্রি হচ্ছে বলে জানিয়েছে নিউজ কর্নার পাবলিশিং।

‘অরিজিন অব থটস্‌’ অনুবাদ করেছেন অনুবাদক সুলতানা পারভীন শিমুল।

উল্লেখ্য কথাসাহিত্যিক নার্গিস বানু জুহীর বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেমিস্ট্রির এবং ‘অরিজিন অব থটস্‌’ অনুবাদ অনুবাদক সুলতানা পারভীন শিমুল একই শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি বিভাগের শিক্ষক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension