
বাইডেন রাশিয়ার কড়া সমালোচক: পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জো বাইডেনকে রাশিয়ার কড়া সমালোচক হিসেবে আখ্যায়িত করেছেন।
পুতিন বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন কড়া ভাষায় রাশিয়ার বিরুদ্ধে কথা বলেন। এ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীর ক্ষেত্রে আমরা এও দেখছি যে, তিনি বেশ কড়া ভাষায় রাশিয়ার বিরুদ্ধে বলছেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা এসবে অভ্যস্ত।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এটিই পুতিনের প্রথম কোনও বক্তব্য বলে জানা গেছে।
পুতিন তার বক্তব্যে বাইডেনের সমালোচনা করার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তারিফ করতে ভোলেন নি।
আবার অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বাইডেনের কথা উৎসাহব্যাঞ্জক জানিয়ে যুক্তরাষ্ট্রের যে কোনও ভবিষ্যৎ প্রেসিডেন্টের সঙ্গেই রাশিয়া কাজ করতে প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন।
বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় পুতিন বলেন, তিনি (ট্রাম্প) সব সময় মস্কোর সঙ্গে সম্পর্কের উন্নতি করার ইচ্ছা প্রকাশ করেছেন। অবশ্যই আমাদের কাছে তার এ ইচ্ছার দাম আছে।
রাশিয়া ট্রাম্পকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে চায়, এ কথা নতুন নয়।
২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে, এই অভিযোগও অনেক দিনের।
পুতিন এদিন আবারও ওই অভিযোগ অস্বীকার করেছেন।❐
রয়টার্স



