
মোর্শেদা মৌ
সজীব ও চলিষ্ণু জীবনে –
হঠাৎ নেমে এলো স্থবিরতা;
সমস্ত ধ্যান-জ্ঞান, আদর্শ মুখ থুবড়ে পড়ে আস্তাকুঁড়ে
চলার পথটা যেন চোরাবালিতে রূপায়ণ,
যেখানে চলতে গেলে থাকে না কোনো নিয়ন্ত্রণ।
চারপাশ মানুষ রূপী অমানুষের ভিড়ে নাজেহাল,
যাদের মধ্যে বিরাজ করে মনুষ্যত্বের বিনষ্ট অঙ্কুর।
স্বার্থপরতা আর মিথ্যার ঘেরাটোপে আবদ্ধ সবাই
স্রষ্টামনে আজ অখণ্ড রসমূর্তির জন্ম হয় না তাই,
কষ্টগুলো শুধু বেরসিকে তিক্ত করে আমার বোধোদয়।



