Uncategorized

ব্রিটিশ-বাংলাদেশি সাবিনা নেসা হত্যায় আসামির যাবজ্জীবন

ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষক সাবিনা নেসা হত্যাকাণ্ডে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কোচি সেলামাজ (৩৬)। তাঁকে কমপক্ষে ৩৬ বছর কারাভোগ করতে হবে।

যুক্তরাজ্যের একটি আদালত গতকাল শুক্রবার এই রায় ঘোষণা করেন।

রায়ে বিচারক বলেন, নির্দোষ সাবিনা নৃশংস হত্যাকাণ্ডের শিকার। এই হত্যাকাণ্ডের জন্য আসামি কোচি পুরোপুরি দায়ী।
সাবিনা নেসার বাবার বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে। তিনি দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর পেগলার স্কয়ারে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি। পরদিন লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে তাঁর লাশ পাওয়া যায়।

খবরে বলা হয়, এই ঘটনায় সাজপ্রাপ্ত কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের একটি গ্যারেজে কাজ করতেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর নারীদের প্রতি বিদ্বেষ জন্মায় তাঁর। এ কারণে তিনি সাবিনা নেসার ওপর হামলা করেন। ঘটনার দিন অচেতন হওয়ার আগ পর্যন্ত সাবিনার মাথায় অনবরত আঘাত করেন কোচি। পরে শ্বাসরোধে হত্যা নিশ্চিত করেন তিনি।

ঘটনার কয়েক দিন পর সেলামাজকে গ্রেপ্তার করা হয়। গত ফেব্রুয়ারিতে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। গতকাল রায় ঘোষণার দিন তিনি আদালতে উপস্থিত হতে অস্বীকৃতি জানান। তাঁর অনুপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত।

দ্য গার্ডিয়ান

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension