আন্তর্জাতিকনিউ ইয়র্ক

ব্রুকলিনে পুলিশের হাত থেকে বাঁচতে ৪০ ফুট উঁচু সেতু থেকে লাফ

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের ঘটনা। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, কেন্ডাল ফ্লয়েড নামে এক যুবক সিটবেল্ট না বেঁধে এবং ট্রাফিক আইন লঙ্ঘন করে গাড়ি চালাচ্ছিলেন।

বিষয়টি চোখে পড়তেই তাকে তাড়া করে পুলিশ। পুলিশের হাত থেকে পালাতে সেতুতে উঠে পড়েন ওই ব্যক্তি।

এরপর প্রায় ৪০ ফুট উঁচু সেতুর রেলিং টপকে একটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে ওই যুবক ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নেন।
সেতুর নিচে তখন পুলিশ দাঁড়িয়ে ছিল। তাকে দেখে মানুষের জটলা বেঁধে যায়। যুবককে বহু মানুষ বারবার বলছিলেন, ঝাঁপ দেবেন না, নেমে আসুন।

তবে শেষ পর্যন্ত ওই যুবক ঝাঁপ দেন উল্টো দিকের একটি দোকানের ছাদে। পুলিশও তাকে ধরার জন্য দোকানটির দিকে ছুটে যায়। দুই পুলিশকে একটি লোহার গেট টপকে ঢুকতে দেখা যায় একটি ভিডিওতে।

জানা গেছে, অবশেষে ধরা পড়ে যান ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ফ্লয়েডের পায়ে আঘাত লেগেছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বেপরোয়া গাড়ি চালানো, দুর্ব্যবহারসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

মিরর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension