আন্তর্জাতিকপ্রধান খবর

ভাঙা হৃদয় নিয়ে বলছি, গাজায় ‘গণহত্যা’ চলছে: ইসরাইলি সাহিত্যিক ডেভিড গ্রসম্যান

পুরস্কারপ্রাপ্ত ইসরাইলি লেখক ও শান্তিবাদী ডেভিড গ্রসম্যান গাজায় ইসরাইলি অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘আমি এই শব্দটি অত্যন্ত কষ্ট এবং ভাঙা হৃদয় নিয়ে ব্যবহার করছি।’

শুক্রবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইতালীয় দৈনিক লা রিপাবলিকাতে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে গ্রসম্যান বলেন, ‘বহু বছর ধরে আমি ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করা থেকে বিরত থেকেছি। কিন্তু এখন যা দেখছি, এবং যাদের সঙ্গে কথা বলেছি তাদের অভিজ্ঞতা শোনার পর, আমি আর না বলে থাকতে পারছি না।”

গ্রসম্যান বলেন, ‘এই শব্দটি এক ধরনের তুষারধসের মতো—একবার বললে তা আরও বড় হয়ে যায় এবং আরও ধ্বংস ও কষ্ট বাড়িয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘হলোকাস্টের ইতিহাস থাকার পরও এখন ‘ইসরাইল’ এবং ‘অনাহার’ শব্দ দুটি একসঙ্গে উচ্চারণ করতে হচ্ছে—এটা খুবই ধ্বংসাত্মক।’

ডেভিড গ্রসম্যানের সাহিত্যকর্ম বহু ভাষায় অনূদিত হয়েছে এবং তিনি আন্তর্জাতিক অঙ্গনে বহু পুরস্কার পেয়েছেন। ২০১৮ সালে তিনি ইসরাইলের সর্বোচ্চ সাহিত্য সম্মান ‘ইসরাইল প্রাইজ ফর লিটারেচার’ লাভ করেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে ইসরাইলের একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনও গাজায় ইসরাইলি কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেছে। এরই ধারাবাহিকতায় গ্রসম্যানের মন্তব্য বিশ্বজুড়ে প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension