যুক্তরাষ্ট্র

মার্কিন হুমকির জবাব দিল ইরান

ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান এ কথা জানিয়েছে, যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তার জবাব দেওয়া হবে। হোসেইন সালামি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের হুমকি আমরা শুনেছি। এমন নয় যে যুক্তরাষ্ট্র প্রথম এমন হুমকি দিচ্ছে। এখন আমরা দুই পক্ষই দুই পক্ষকে চিনি।

ফলে যুক্তরাষ্ট্র যেন মনে রাখে, তারা আক্রমণ করলে আমরা চুপ করে বসে থাকব না। উত্তর দেওয়া হবে।’

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন, ‘ইরানের ওপর আক্রমণ হলে সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়া হবে।’ তিনি জানান, যুক্তরাষ্ট্র এইভাবে সমস্যার সমাধান করতে পারবে না।

আগেও ইরানের ওপর শক্তি প্রয়োগ করেছে তারা, তাতে লাভ হয়নি। একমাত্র সমাধানসূত্র রাজনৈতিক আলোচনায়।

যুক্তরাষ্ট্রের বক্তব্য
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, জর্দানে মার্কিন সেনা ঘাঁটিতে যে আক্রমণ হয়েছিল, তার জন্য দায়ী ইরানের মদদপুষ্ট সন্ত্রাসীগোষ্ঠী, এর জবাব দেওয়া হবে। তবে নানা স্তরে সেই জবাব দেওয়া হবে।

একই সঙ্গে তিনি বলেছিলেন, ‘মধ্যপ্রাচ্যে আরো একটি যুদ্ধ তিনি চান না। কৌশলী আক্রমণ চালানো হবে অপরাধীদের ওপর। কিন্তু সরাসরি যুদ্ধে নামবে না যুক্তরাষ্ট্র।’

হোয়াইট হাউসে মার্কিন নিরাপত্তা উপদেষ্টার মুখপাত্র জন কিরবি বলেছিলেন, বহু ধাপে আক্রমণ চালানো হবে। সব কৌশল বাইডেনের উপস্থিতিতে তৈরি করা হচ্ছে।

বুধবার হোয়াইট হাউস আবার জানিয়েছে, ৪৮ ঘণ্টা হয়ে যাওয়ার পরেও আক্রমণ হচ্ছে না মানে এই নয় যে আক্রমণ হবে না।

দোষীদের শাস্তি দেওয়া হবে। অতি শিগগিরই দেওয়া হবে।

আক্রমণকারীদের বিষয়ে আরো স্পষ্ট তথ্য দিয়েছে হোয়াইট হাউস। তাদের বক্তব্য, ইরানের মদদে একাধিক সন্ত্রাসীগোষ্ঠী তৈরি হয়েছে। একই ছাতার তলায় তারা অবস্থান করছে। তারাই জর্দানে মার্কিন ঘাঁটিতে আক্রমণের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। ইরান এই গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে সাহায্য করে বলে অভিযোগ।

বিশেষজ্ঞদের বক্তব্য, এই সন্ত্রাসীগোষ্ঠীগুলো ইসরায়েল গাজা অভিযান শুরু করার পর সিরিয়া এবং ইরাকে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে। ওই জায়গাগুলোতে বারবার আক্রমণ চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্র বুধবার জানিয়েছে, হুতি যোদ্ধাদের একটি রকেট তারা ধ্বংস করেছে। এদিকে বুধবার রাতে সিরিয়ায় আক্রমণ চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান। সিরিয়ার সেনার বেশ কিছু সামরিক কাঠামো তারা ধ্বংস করেছে বলে ইসরায়েল জানিয়েছে। সিরিয়া থেকে ইসরায়েলে আক্রমণ চালানো হচ্ছিল বলে তাদের অভিযোগ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension