আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

মাত্র ২১ বছর বয়সেই বিশ্বের ধনকুবেরদের তালিকায় জায়গা করে নিয়েছেন ব্রাজিলের আমেলি ভোয়িগট ত্রেহেস। বর্তমানে তার সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা।

ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, ২০২৬ সালের ১৪ নভেম্বর পর্যন্ত বিশ্বের ধনীদের তালিকায় তার অবস্থান ৩ হাজার ৩১৪তম। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ নারী ধনকুবেরদের একজন। ২০২৬ সালে তিনি বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার হিসেবে পরিচিতি পান।

আমেলির সম্পদের বড় অংশের উৎস পারিবারিক উত্তরাধিকার। তার দাদা ওয়ার্নার রিকার্ডো ভোয়িগট ব্রাজিলের বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান ওয়েগের অন্যতম প্রতিষ্ঠাতা। তার সঙ্গে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন প্রয়াত ধনকুবের এগন জোয়াও দা সিলভা ও জেরালদো ওয়েরনিংহাউস।

ওয়েগ লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ বৈদ্যুতিক মোটর প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বিশ্বের ১০টিরও বেশি দেশে প্রতিষ্ঠানটির কারখানা রয়েছে। বার্ষিক আয় প্রায় ৭০০ কোটি ডলার।

আমেলি ওয়েগের অন্যতম বড় ব্যক্তিগত শেয়ারহোল্ডার হলেও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে তার কোনো পদ নেই। নির্বাহী দায়িত্বেও নেই তিনি। তার যমজ দুই ভাইও প্রতিষ্ঠানটির বড় শেয়ারহোল্ডার।

আমেলির জন্ম ও বেড়ে ওঠা ব্রাজিলে। তার বর্তমান আবাস ফ্লোরিয়ানোপোলিস শহর। তিনি অবিবাহিত।

সম্পদের পরিমাণ: ১ বিলিয়ন ডলার (প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা)
বয়স: ২১ বছর
নাগরিকত্ব: ব্রাজিল
সম্পদের উৎস: শিল্পপ্রতিষ্ঠান ও পারিবারিক উত্তরাধিকার
বিশ্বের ধনীদের তালিকায় অবস্থান: ৩ হাজার ৩১৪তম (১৪ নভেম্বর ২০২৬)
সূত্র: ফোর্বস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension