
ম্যানহাটনের সেন্ট্রাল বিজনেসকে স্টেট-এ রূপান্তরের পরিকল্পনা গভ. কুমোর
জাহান আরা দোলন: নিউ ইয়র্ক গভর্নর কুমো ম্যানহাটনের ম্যানহাটনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টকে স্টেট অব দ্য স্টেট এ রূপান্তর করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
গভর্নর অ্যান্ড্রু কুমো মহামারী প্রভাবিত নিউ ইয়র্ক অর্থনীতিকে ঢেলে সাজানোর উচ্চাভিলাষী পরিকল্পনা প্রকাশ করেছেন। এবং এই ঢেলে সাজানোর সূচনাটা হতে পারে ম্যানহাটনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টকে কেন্দ্র করে।
সিবিএস২ এর সংবাদদাতা জানিয়েছেন, ব্যস্ততম টাইমস স্কয়ার এখন জনমানবহীন। কয়েক মিলিয়ন বর্গফুটের অফিস ভবনগুলোয় অল্প কিছু বাতি জ্বলছে এবং পর্যটন হোটেলগুলো চরম দৈন্যদশায় ভুগছে। মহামারীর কারণে সৃষ্ট এ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে চান গভর্নর কুমো।
কুমো আরও বলেন, ‘আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফাঁকা জায়গাগুলোকে সাশ্রয়ী মূল্যের আবাসনে রূপান্তরিত করা উচিত এবং সেটা এখনই করা উচিত।
তিনি বলেন, ঋণাত্মককে গ্রহণ করে সেটাকে ধনাত্মকে পরিণত করুন’।
গভর্নর তার ‘কেন্দ্রীয় রাজ্যের’/’স্টেট অব দ্য স্টেট’ বক্তব্যে জানান, তিনি পাঁচ বছর মেয়াদের একটি আইন প্রস্তাব করবেন যেখানে মালিকেরা তাদের অফিসের স্থান এবং হোটেলকে অ্যাপার্টমেন্টে রূপান্তর করতে পারবেন। তবে, রেন্ট স্ট্যাবিলাইজেশন এসোসিয়েশনের জোসেফ স্ট্রাসবার্গ বলেছেন, কিছু বাড়িওয়ালা এই সুযোগে তাদের ভবনগুলি পুনর্নির্মাণে ঝাঁপিয়ে পড়বে, এবং এরপর তারা করের জন্য ছাড় চাইতে শুরু করবে।
গভর্নর কুমো ওয়াশিংটনের ধনীদের কর বাড়ানোর পরামর্শ দিয়ে, রাজ্যের ১ শ’ ৫০ কোটি ডলারের ঘাটতি মোকাবিলায় ফেডারেল সাহায্য চেয়েছিলেন। গভর্নরের ব্যক্তিগত বাজেটের বিশদ বর্ণনাটি এ মাসের শেষে প্রকাশ করা হবে।❐
নিউ ইয়র্ক পোস্ট



