প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগে অভিবাসীদের ওপর নতুন করে খড়গ চাপালেন যুক্তরাষ্ট্রের।

বৃহস্পতিবার এক জোড়া অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছেন তিনি, যাতে ‘গ্রিন কার্ড’ প্রত্যাশী ও অস্থায়ী বিদেশি শ্রমিকরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

মহামারীতে বিধ্বস্ত অর্থনীতিতে মার্কিন শ্রমিকদের সুরক্ষায় এমন পদক্ষেপ দরকার বলে মনে করেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

গত এপ্রিল ও জুনে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। গত ৩১ ডিসেম্বর যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই মেয়াদ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নাভিশ্বাস ওঠার মতো বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও কিছুসংখ্যক বিদেশি শ্রমিকের ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিরোধিতা করে আসছে।

আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন। কিন্তু দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিকভাবে এসব নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার ব্যাপারে তার কাছ থেকে কোনও আশ্বাস আসে নি।

প্রেসিডেন্টশিয়াল ঘোষণার মাধ্যমে ট্রাম্প এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যা দ্রুতই উঠিয়ে নেওয়া সম্ভব।

দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দুই কোটি নাগরিককে বেকারত্বের সুবিধা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।❐

এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension