যুক্তরাষ্ট্র

‘যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না’

যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনীর হামলার অভিযোগের জবাবে তিনি এ কথা বলেন। এছাড়াও তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের জানান, ইরানে হামলার ঘটনার তদন্ত চলছে।

ভ্যান্স ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের রিপোর্টের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি শতভাগ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আইআরজিসির মতো যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। আমরা তা কখনো করব না এবং পূর্বেও তা করিনি।’

তিনি আরও যোগ করেন, কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় এবং তাদের সেনাবাহিনী ভুল করলে তা থেকে শিক্ষা গ্রহণ করে। তবে ওই বিশেষ ঘটনাটির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তথ্য এখনও তাদের কাছে নেই বলে জানান তিনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স দ্বারা যাচাইকৃত ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণ ইরানের কুহেস্তাক এলাকায় বিয়ের অনুষ্ঠানে যে বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হয়েছেন, সেটি সম্ভবত মার্কিন যুদ্ধাস্ত্রের সরাসরি আঘাতে ঘটেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন এটি লক্ষ্যচ্যুত হওয়া কোনো সাধারণ হামলা বা ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ভুল ছিল না, বরং সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত ছিল।

সূত্র: ডন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension