যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের আহ্বান

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছে।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ৭ অক্টোবর বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটের পালকি পার্টি সেন্টারে জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখা এক সভার আয়োজন করে।

দেশব্যাপী ধর্ষণ ও নারী জাতির অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদন্ডের বিধান করার দাবী জানানো হয়।

বক্তারা বলেন, ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইবুন্যাল গঠনের পাশাপাশি তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সাথে রায় কার্যকর করলে ধর্ষণ নির্মূল হবে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী আবদুর রহমান। পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তালেব চৌধুরী চান্দু। বক্তব্য রাখেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলহাজ্ব হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ সভাপতি ডা. সেলিম চৌধুরী, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিডই.ম্পাদক শফি আলম, কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াস, যুগ্ম প্রচার সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, মহিলা পার্টির সভাপতি ডা. নার্গিস রহমান, সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, জাতীয় যুব সংহতির সহ সভাপতি হাসান সিকদার, মীর জাফর, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলী প্রমুখ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension