আন্তর্জাতিক

শামীমার সঙ্গে পালিয়ে যাওয়া তার দু বান্ধবীর শেষ পর্যন্ত কী হয়েছিল?

আমিরা আব্বাস
আইএস-এ যোগ দিতে এই ব্রিটিশ স্কুলছাত্রী তার অন্য দুই কিশোরী বান্ধবীকে নিয়ে সিরিয়ায় পালিয়ে গিয়েছিল। ধারণা করা হয়, বিমান হামলায় তার মৃত্যু ঘটেছে।

আমিরা আব্বাসের মা তার বন্ধুদের জানিয়েছেন, তার মেয়েটা একবছর আগেই মারা গেছে বলে তার মনে হয়েছে। মাত্র পনের বছর বয়সী আমিরা, ২০১৫ সালে আইএস-এ যোগ দিতে লণ্ডনের বাসা থেকে পালিয়ে যায়।

সেই সঙ্গে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফাতিয়া হুসেন গেল গ্রীষ্মে আমিরার সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত নির্দিষ্ট মোবাইল ফোন অ্যাপটি হারিয়ে ফেলেছেন।

১৮ বছরের অস্ট্রেলিয়ান জিহাদি আব্দুল্লাহ এলমিরকে বিয়ে করেন আমিরা। ফাতিয়া হুসেন ও আমিরার বাবা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নি। ফাতিয়া হুসেনের বন্ধুরা জানিয়েছেন, সে তার মেয়ে মারা গেছে বলে ধারণা করলেও তিনি আশা করেন যেন তার ধারণাটা ভুল বলে প্রমাণিত হয়।

কেউ কেউ দাবী করছেন, সিরিয়া সরকারের থেকে বাঁচতে সে এই মৃত্যুর ঘটনাটি সাজানো হয়েছে।

খাদিজা সুলতানা
১৭ বছরের খাদিজা সুলতানা ২০১৬ সালে বিমান হামলায় নিহত হয়েছে বলে ধারণা করা হয়। সন্ত্রাসবাদের ঘাঁটি রাক্কা শহরে খাদিজা যে বাড়িতে বাস করত, বোমা হামলায় সে বাড়িটি ধ্বংস হয়। ধারণা করা হয় হামলাকারী বিমানটি ছিল রাশিয়ার।

অল্প সময়ের মধ্যেই কিশোরী মেয়েটার মোহভঙ্গ হয়। সে আইসিস সম্পর্কে হতাশ হয়ে পড়ে এবং গেল গ্রীষ্মে সে তার বাড়িতে ফিরে আসার ইচ্ছের কথা জানায়।

আইটিভি নিউজ জানিয়েছে, বেথনাল গ্রিন স্কুলের যে তিনজন ছাত্রী তথাকথিত ইসলামিক স্টেটে যোগ দিতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তাদের একজন,খাদিজা মারা গেছে।

তার বোন হালিমা খানম জানিয়েছেন: ‘ব্যাপারটা এরকম কিছু হবে বলেই আমরা ভেবেছিলাম। যাহোক, অন্তত এটা জানি যে এখন সে অনেক ভালো জায়গায় আছে।❐

জাহান আরা দোলন, দ্য সান অবলম্বনে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension