সেপ্টেম্বরে নিউ ইয়র্ক স্কুলগুলোয় পুনরায় ‘জি অ্যান্ড টি’ প্রোগ্রাম চালু
জাহান আরা দোলন: ১৩ জানুয়ারি বুধবার কর্মকর্তারা জানান, সিটি হল সেপ্টেম্বরে সম্প্রদায়গুলো থেকে তথ্য সংগ্রহ করে পুনরায় গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রাম চালু করবে।
শিক্ষা অধিদফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী, এ বছরে কর্মসূচি পরিবর্তনের কারণে একক পরীক্ষা প্রবেশের পদ্ধতিটি বাতিল করার সম্ভাবনার কথা বলা হয়েছিল।
তবে মেয়র ডি ব্লেসিও এবং স্কুল চ্যান্সেলর রিচার্ড ক্যারানজা বুধবার বলেছেন, বর্তমান গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রামের কাঠামোগত পরিবর্তন শুধুমাত্র স্কুলে ভর্তির গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না।
ডি ব্লেসিও প্রোগ্রামের অংশীদারদের প্রচারণা মুলতুবি রাখার জন্য কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে বলেন, সম্ভবত ডিজিটাল নির্দেশনা সবকিছুর মূলে পরিণত হবে।
ডি ব্লেসিও এবং ক্যারানজা বুধবার বলেছিলেন যে চূড়ান্ত পরিবর্তন যাই হোক, সেটা জনসাধারণের মতামতের মাধ্যমেই নির্ধারণ করা হবে।

তারা দুজনেই বুধবার যুক্তি দিয়েছিলেন যে, চার বছর বয়সের বাচ্চাদের জন্য একক পরীক্ষা প্রবেশ পদ্ধতিটি আদৌ শিক্ষার্থীর দক্ষতা নির্ণয়ের পর্যাপ্ত মানদণ্ড নয়।
বর্তমানে, ৬৫ হাজার কিন্ডারগার্টেনের মধ্যে মাত্র ১৫ হাজার কিন্ডারগার্টেন থেকে গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রামের ২ হাজার ৫শ’ সিটের জন্য আবেদন করা হয়।
প্রোগ্রামের সমালোচকদের মতে, একক পরীক্ষা পদ্ধতিতে শুধুমাত্র প্রস্তুতি নিতে পারা এবং আফ্রো-আমেরিকান এবং হিস্পানিক বাচ্চাদের জন্যই সুযোগ করে দেওয়া হয়।
প্রোগ্রামের সমস্ত আসনের ৪৩ শতাংশে এশিয়ানরা, সাদা ৩৬ শতাংশ , ৮ শতাংশ হিস্পানিক এবং ৬ শতাংশ কালো শিক্ষার্থী রয়েছে।
দ্রুত প্রশিক্ষণ পদ্ধতি সমর্থকেরা,প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে থাকা শহরের বাচ্চাদের সমবয়সীদের সাথে দ্রুত গতিতে শেখার সুযোগ থাকা উচিত, বলে জোর দাবী জানান।
তারা আরও মন্তব্য করেন, গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড আসনগুলো একসময় শহরব্যাপী বিস্তৃত ছিল এবং এটা প্রচুর শিক্ষার্থীদের উপকৃত করেছিল।
নিউ ইয়র্ক শহরের শিক্ষা কমিটির প্রধান, সিনেটর জন লিউ এ বছরে আরও একবার একক পরীক্ষা প্রস্তাবকে অনুমোদন জানিয়েছেন কিন্তু তিনি এই প্রোগ্রামের নতুন মূল্যায়নকেও সমর্থন করেছেন।❐
নিউ ইয়র্ক পোস্ট



