
স্কুল কোভিড টেস্টে বাইডেন প্রশাসনের একশ’ কোটি ডলার বরাদ্দ
সোফি টটাম
বাইডেন প্রশাসনের স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তর পুনরায় জেলা ভিত্তিক কার্যক্রম চালু করার লক্ষ্যে শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের কোভিড-১৯ স্ক্রিনিং টেস্ট বাস্তবায়নের জন্য সংস্থাটি ১০০ কোটি ডলার বরাদ্দের পরিকল্পনা ঘোষণা করেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তর জানিয়েছে, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পাশাপাশি রাজ্য ও স্থানীয় স্বাস্থ্য বিভাগ স্কুলের এই কর্মসূচিতে সহায়তা করবে। এপ্রিলের শুরুতে স্বাস্থ্য বিভাগে এই বরাদ্দ চূড়ান্ত করা হবে।
পরবর্তীতে হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষাসচিব মিগুয়েল কার্ডোনা সাংবাদিকদের বলেন, এই পদক্ষেপ ‘ স্কুলগুলো খুলতে এবং খোলা রাখতে’ সাহায্য করবে।
এইচএইচএসের ভারপ্রাপ্ত সচিব নরিস কোচরান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘জীবন বাঁচাতে এবং অর্থনৈতিক কার্যক্রম পুনরায় সচল করতে কোভিড-১৯ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এইচএইচএস(ইউনাইটেড হেল্থ এন্ড হিউম্যান সার্ভিস) বাইডেন প্রশাসনের জাতীয় স্ট্রাটেজির অংশ হিসাবে, স্বতন্ত্র টেস্ট এবং সবচেয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে টেস্টের মাধ্যমে নিজেদের কার্যক্ষেত্র বৃদ্ধি করবে যাতে করে ভাইরাসের সংক্রমণ প্রতিহত করা যায় এবং মহামারীকে পরাস্ত করা সম্ভব হয়।’
স্কুল ২৪ মার্চ থেকে পুনরায় চালু করা প্রসঙ্গে প্রশাসন এক ‘শীর্ষ সম্মেলন’ পরিকল্পনার ঘোষণা করে। সম্মেলনে ফার্স্ট লেডি জিল বাইডেন এবং সিডিসির পরিচালক ড. রচেল ওয়ালেনস্কি উপস্থিত থাকবেন।
কার্ডোনা বুধবার বলেন, ‘একজন পিতা এবং একজন শিক্ষক হিসেবে আমি ব্যক্তিগত শিক্ষার মূল্যায়নটা জানি এবং আপনারা যারা পিতামাতা, তারা জানেন ব্যক্তিগত শিক্ষার কোনও বিকল্প নেই। তাই, আমি যত তাড়াতাড়ি সম্ভব স্কুলগুলো আবার নিরাপদে খোলার কাজ শুরু করতে চাই।’
শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে বাইডেন প্রশাসনের চাপের মুখে শিক্ষাবিভাগ রাজ্যকে জানিয়েছে, পুয়ের্তো রিকো ও জেলা কলম্বিয়া সম্মিলিতভাবে গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আমেরিকান রেসকিউ প্ল্যান থেকে বারোশ’ বিশ কোটি ডলার বরাদ্দ পাবে।
শিক্ষাবিভাগ জানিয়েছে, বর্তমান মাস থেকে রাজ্য শিক্ষা সংস্থাগুলোয় এই ফান্ড পাওয়া যাবে। এবং পিপিই, উন্নতমানের ভেন্টিলেশন এবং অতিরিক্ত কর্মী ভাড়া করার কাজে তহবিলের অর্থ ব্যবহার করা হবে।
কার্ডোনা এক বিবৃতিতে বলেন, ‘করোনা মহামারীতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্কুলগুলোকে অসম্ভব পরিমাণে মাশুল দিতে হয়েছে। এবং আমরা জানি, স্কুলগুলো নিরাপদে দ্রুত চালু করতে এবং খোলা রাখতে স্কুল, শিক্ষার্থী এবং কমিউনিটির এখন প্রয়োজনীয় সহযোগিতা দরকার।
‘আমেরিকান রেসকিউ প্ল্যানের তহবিল যথাসম্ভব দ্রুত রাজ্যগুলোয় পৌঁছানোর জন্য গৃহীত পদক্ষেপ সমূহ শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে এবং ক্লাসরুমে ধরে রাখতে স্কুলকে বিভিন্ন কৌশল গ্রহণে সাহায্য করবে। এবং স্কুলগুলোকে শিক্ষার্থীদের ওপর থেকে মহামারীর প্রভাব দূর করার চেষ্টা করবে, বিশেষত যাদের ওপর মহামারীর প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়েছে।’❐
ভাষান্তর: জাহান আরা দোলন



