বাংলাদেশ

দুর্গাপূজায় উন্নত ও বড় সাইজের ৫ হাজার টন ইলিশ চায় ভারত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে উন্নত গুণাগুণ সমৃদ্ধ বড় সাইজের পাঁচ হাজার টন ইলিশ নিতে চায় ভারত। বাংলাদেশও রপ্তানির ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। এরই মধ্যে শতাধিক রপ্তানিকারক প্রতিষ্ঠান এ ব্যাপারে আবেদন করেছে। সেগুলো যাচাই-বাছাইয়ের পর রপ্তানির অনুমোদন দেবে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে দুর্গাপূজা।

জানা গেছে, গত বছর বাংলাদেশ সরকার দুই হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রপ্তানি হয় অর্ধেকেরও কম, এক হাজার ৩০০ টন। মূলত নির্ধারিত সময়ে মাছ কম ধরা পড়ার কারণেই রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি। এ কারণে ভারতের আমদানিকারকদের পক্ষ থেকে এবার রপ্তানির সময়সীমা আগের চেয়ে বাড়িয়ে দুই মাস করার অনুরোধ জানানো হয়েছে।

গত ১ সেপ্টেম্বর কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ আমদানির অনুমোদন চেয়ে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে একটি চিঠি দিয়েছে। তাতে বলা হয়েছে, চলতি বছর তারা বাংলাদেশ থেকে উন্নত গুণাগুণ সমৃদ্ধ বড় সাইজের পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করতে চায় বাংলাদেশ থেকে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সেই চিঠি গত ৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension