প্রধান খবরবাংলাদেশ

উদ্বোধন ও অবরোধের জাঁতাকলে সাধারণ যাত্রী

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ও অবরোধের আগে শেষ দিন আজ সড়কে ছিল তীব্র যানজট। এতে করে সকালে বাসা থেকে বের হয়ে বিপাকে পড়ে যাত্রীরা। নিচের সড়ক থেকে শুরু করে উড়াল সড়কগুলোতেও গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

সরেজমিনে পুরান ঢাকার বংশাল, গুলিস্তান,পল্টন, ফার্মগেটসহ বেশ কয়েকটি এলাকায় দেখা যায় পুরো সড়কজুড়ে তীব্র যানজট। বাসা থেকে বের হয়ে অফিসগামী যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা যানজটে বসে থাকতে হয়েছে। অনেকেই গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

জানা যায়, আগামীকাল থেকে সকাল-সন্ধ্যা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামীকাল রবিবার ও সোমবার সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে। আর অবরোধের আগের দিন আজ সব সড়কে যানবাহনের ব্যাপক চাপ ছিল।

যদিও মেট্রোরেলের উদ্বোধনকে কেন্দ্র করে আজ শনিবার সমাবেশে অংশ নিতে আরামবাগ এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঢল নামে। বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে হাজারও নেতা-কর্মী সমাবেশস্থলে জড়ো হয়েছিলেন। পুরো আরামবাগ-ফকিরা পুল-নয়া পল্টন এলাকা ছেয়ে গেছে কর্মী-সমর্থকদের নিয়ে আসা ব্যানার-ফেস্টুনে। তাই এই সমাবেশকে কেন্দ্র করেও যানজটের সৃষ্টি হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension