প্রধান খবরবাংলাদেশ

দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেছেন। এটি দক্ষিণ পূর্বাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

উদ্বোধনের মধ্য দিয়ে ১০১ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের বাণিজ্যিক ট্রেন চলাচলের পথ সুগম হলো। আগামী ১ ডিসেম্বর থেকে এই পথে ট্রেন চলাচল শুরু হবে।

রেলপথের পাশাপাশি প্রধানমন্ত্রী কক্সবাজারে ১ লাখ ৮৭ হাজার বর্গফুটের দৃষ্টিনন্দন ছয়তলা আইকনিক রেলস্টেশনও উদ্বোধন করেছেন। এই রেলস্টেশনে থাকছে তারকা মানের হোটেল, শপিং মল, রেস্টুরেন্ট, শিশুযত্ন কেন্দ্র, পোস্ট অফিস, কনভেনশন সেন্টার, ইনফরমেশন বুথ, এটিএম বুথ, প্রার্থনার স্থান, লাগেজ রাখার লকারসহ অত্যাধুনিক সব সুবিধা।

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর উপলক্ষে শহরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এছাড়াও, আইকনিক রেলস্টেশন ও রেলপথের দুই পাশে হাজারো নারী, পুরুষ ও শিশুকিশোর প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য ভিড় করেছিলেন।

এছাড়াও, প্রধানমন্ত্রী কক্সবাজারে আরও ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এসব প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৮৮ হাজার কোটি টাকা।

এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে
মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র
বাঁকখালী নদীর ওপর নির্মিত সেতু
সাবমেরিন কেব্‌লের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্তকরণ
উখিয়ার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প
রামু উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র
চকরিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প
কুতুবদিয়া ঠান্ডা চৌকিদারপাড়া আর সি সি গার্ডার ব্রিজ
মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুরের জনতাবাজার সড়ক
বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের ভূমি ভরাট, বাঁধ নির্মাণ প্রকল্প
ঈদগাঁও জাহানারা বালিকা উচ্চবিদ্যালয়
মহেশখালীর ইউনুছখালীর উচ্চবিদ্যালয়
উখিয়ার রত্না ও মরিচ্যা পালং উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলের টার্মিনাল
টেকনাফের মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার
রামুর জোয়ারিয়ানালার নন্দাখালী সড়কে আরসিসি গার্ডার ব্রিজ
জেলা প্রাথমিক বিদ্যালয়গুলোয় কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভবন নির্মাণ প্রকল্প

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension