বাংলাদেশরাজনীতি

আমরা আওয়ামী লীগের শত্রু নই: জামায়াত

দীর্ঘ ৯ বছর পর রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে বিএনপিসহ সমমনাদলগুলোর নেতাকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের বিশিষ্টজনরা অংশ নেন।

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বিনা সংগ্রামে মুক্তি আসে না। এ জাতিকে মুক্তির জন্য আরেকটিবার বুক সটান করে দাঁড়াতে হবে। এখন যারা ক্ষমতায় আছেন আমরা তাদের শত্রু নই। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। আমাদের ওপর আঘাত এলে তার প্রতিরোধ করার দায়িত্ব আমার আছে। কেউ পায়ে পারা দিয়ে বিবাদ করতে এলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সরকারি দলের লোকেরা রাজনীতি করার অধিকার রাখলে দেশের সব নাগরিক সাংবিধানিকভাবে সে অধিকার রাখে। আল্লাহ যেন আমাদেরকে ইহকাল ও পরকালে মুক্তি দান করুন।

তিনি বলেন, আজকে বিগত আটটি বছর আমরা সবাই মিলে ইফতার মাহফিলের সুযোগ পাইনি। আজকের ইফতার আয়োজন নিয়েও প্রতিকূলতা ছিল।

জামায়াত আমির বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহিদ হিসেবে কবুল করেন। অসংখ্য সহকর্মী জেলে গিয়েছেন ও জীবন দিয়েছেন। সাত বছরের শিশুও রেহাই পায়নি। আমরা মনে করি সবকিছুর একটা সীমা আছে। কেউ চূড়ান্ত ক্ষমতা দখল রাখতে পারে না।

ইফতারে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension