বাংলাদেশরাজনীতি

জামাত-শিবিরের পরিকল্পিত সহিংসতায় ওবায়দুল কাদেরের নিন্দা

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে আন্দোলনের নামে জামাত-শিবিরের পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার দেশের বিভিন্ন স্থানে জামাত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে যে সন্ত্রাস ও সহিংসতা করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামাত-শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা হবিগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলা, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসভবনে হামলা করেছে। তারা খুলনায় পুলিশের একজন সদস্যকে হত্যা করেছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, জামাত-শিবিরের প্রশিক্ষিত ক্যাডাররা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাই। একইসঙ্গে দেশবিরোধী এই অপশক্তির তৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension