প্রধান খবরবাংলাদেশ

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন যোগ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ)-তে ছোট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দান এবং সেখানে এক সপ্তাহেরও কম সময় অবস্থানের পরিকল্পনা করছেন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একথা জানান।

তিনি আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘তাঁর লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব তাঁর কাজ-কর্ম শেষ করা। সুতরাং ভ্রমণ সময়সহ সফরটি এক সপ্তাহের বেশি হবে না।’

ইউএনজিএ’তে সরাসরি দায়িত্বপ্রাপ্তরাই প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে কার্যকর ও যতোটা সম্ভব ছোট রাখতে চান।মতবে সফরের নির্দিষ্ট তারিখ ও মেয়াদ এখনো চূড়ান্ত হয়নি বলে উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা রবিবার ইঙ্গিত দিয়েছিলেন যে অধ্যাপক ইউনূস নিউইয়র্কে অবস্থানকালে সীমিত সংখ্যক সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন।

তিনি আরও বলেন, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনায়ও যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension