
কনক কুমার প্রামানিক
নববর্ষে নতুন বই
ছড়ায় মধুর ঘ্রাণ,
কচিকাঁচার আনন্দতে
ভরে যায় সব প্রাণ।
নতুন বই হাতে পেলেই
আনন্দে দেয় দৌড়,
খুশি হয় কোমল হৃদয়
নির্ঘুম রাত ভোর।
সুগন্ধিত নতুন বই
কাটেনা খুশির রেশ,
উৎসবময় সারাদিন
হয়না যে তার শেষ।

নববর্ষে নতুন বই
ছড়ায় মধুর ঘ্রাণ,
কচিকাঁচার আনন্দতে
ভরে যায় সব প্রাণ।
নতুন বই হাতে পেলেই
আনন্দে দেয় দৌড়,
খুশি হয় কোমল হৃদয়
নির্ঘুম রাত ভোর।
সুগন্ধিত নতুন বই
কাটেনা খুশির রেশ,
উৎসবময় সারাদিন
হয়না যে তার শেষ।