আন্তর্জাতিক

চ্যালেঞ্জের মুখে পাক-আফগান সম্পর্ক

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সাম্প্রতিক সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বেড়েছে।পালটাপালটি এমন হামলা দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

খামা প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের কুনার প্রদেশের নাওয়া পাস এলাকায় সর্বশেষ হামলা চালায় পাকিস্তান। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এর আগে গত ২৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর হামলায় আফগানিস্তানে নিহত হয়েছে অন্তত ৫০ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু।

এর জবাবে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আফগান যোদ্ধারা পাল্টা হামলা চালালে পাকিস্তানের অন্তত ১৯ জন সেনা নিহত হন।

বিভিন্ন রিপোর্টের বরাতে খামা প্রেস জানিয়েছে, গত বছর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে ৪০০টির বেশি সংঘাত হয়েছে। এসব সংঘাতের ফলে পারস্পরিক বিশ্বাস কমেছে এবং এসব সংঘাত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

অন্যদিকে দুই দেশই তাদের সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকার করেছে। উভয় দেশই তাদের অবস্থানে অটল। এতে করে পরিস্থিতি এখন জটিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সীমান্তবর্তী অঞ্চলে হামলার জন্য নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীকে দায়ী করে আসছে পাকিস্তান। তবে সর্বশেষ পাকিস্তানের চালানো হামলায় বেসামরিক লোক নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে আফগানিস্তান।

পাকিস্তানের হামলায় বেসামরিক লোক হতাহত ছাড়াও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আফগানদের মধ্যে ক্ষোভ বেড়েছে।

ডন পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রায় সব প্রধান রাজনৈতিক দলের নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে সবাই অন্তর্বর্তী আফগান সরকারের সঙ্গে সংলাপ করার পরামর্শ দিয়েছেন; তা আনুষ্ঠানিক হোক বা অনানুষ্ঠানিক। বৈঠকে সব অংশগ্রহণকারী মনে করেন, পারস্পরিক সহযোগিতা প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension