প্রধান খবরবাংলাদেশ

গণজাগরণ মঞ্চের লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পুলিশের ওপর হামলা এবং গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত একটার দিকে এই মিছিল হয়।

বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে আবারও জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

বিক্ষুব্ধরা বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়েছে। লাকি আক্তারসহ অন্যরা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। দেশে আর শাহবাগ ফিরবে না বলেও মন্তব্য করেন তাঁরা।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, অবিলম্বে যারা পুলিশের ওপর হামলা করেছে, তাদেরসহ লাকি আক্তারকে গ্রেপ্তার করতে হবে। তাঁকে গ্রেপ্তার না করলে আমরা আবার রাজপথে নামব।

তিনি বলেন, ২০১৩ সালে যারা বিচারহীনতা কায়েম করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল। এই শাহবাগীদের বিচার করতে হবে।

এর আগে, মঙ্গলবার বিকেলে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে সন্ধ্যায় হয়েছে মশাল মিছিল। সেখান থেকে ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে ১৫ মার্চ শাহবাগে গণমিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension