প্রধান খবরবাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে চটাবেন না অর্থ উপদেষ্টা, করবেন দর-কষাকষি

পাল্টা শুল্ক ইস্যুতে কিছুতেই যুক্তরাষ্ট্রকে চটাতে চায় না সরকার। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে দেশটির সঙ্গে আমরা দর-কষাকষি করব। তাদের চটাব না। এ নিয়ে আলোচনার জন্য ৯০ দিন সময় আছে। এর মধ্যে বিষয়টির সমাধান না হলে আমরা আরও সময় চাইব।’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজনে আগামী অর্থবছরের বাজেট–সংক্রান্ত পরামর্শক কমিটির ৪৫তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ উপদেষ্টা। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠান হয়।

অর্থ উপদেষ্টা বলেন, ‘রেসিপ্রকাল ট্যারিফ নিয়ে নেগোসিয়েশনের (আলোচনা) জন্য ট্রাম্প প্রশাসন তিন মাস সময় দিয়েছে। আমরা দরকার হলে আরও সময় চাইবো। আমরা ট্রাম্প প্রশাসনের সাথে এনগেজমেন্ট (সম্পৃক্ততা) বাড়াবো।’

সরকার আইএমএফের ঋণের বিষয়ে চিন্তিত নয় জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, আইএমএফের ঋণের ব্যাপারে আমরা খুব একটা চিন্তিত নই। ইতোমধ্যে সামষ্টিক অর্থনীতিতে কিছুটা উন্নতি হয়েছে।

করছাড় বা কর রেয়াতের দিন চলে গেছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘রেয়াতের দিন চলে গেছে। আইএমএফের চাপে আছি। রাজস্ব বাড়াতে হবে। সরকারও চালাতে হবে। কোনো খাতে রেয়াত দেওয়া মানে, সেখান থেকে কর পাব না।’

তীক্ত অভিজ্ঞতা শেয়ার করে সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমরা অনেক গালমন্দ খাচ্ছি। কাজ করতে গেলে গালমন্দ খেতে হবে। এটা গায়ে মাখছি না।’

বাজেট নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা বাস্তবায়নযোগ্য বাজেট দেব। আমরা বাজেটে প্রত্যাশার ফুলঝুড়ি দেব না। তিনি আরও বলেন, ‘আমরা ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়াতে বিভিন্ন বৈশ্বিক সংস্থার সঙ্গে আলোচনা করছি।’

সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন এবং এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension