আঞ্চলিকবাংলাদেশরাজনীতি

পিরোজপুরের পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছরোয়ার আওয়ামী লীগ নেতা!

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর পৌর বিএনপির সদস্য সচিব ও সাধারণ সম্পাদক মো: ছরোয়ার হোসেন হাওলাদার পরাজিত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগপন্থী ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পিরোজপুরের নাজিরপুরে সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে।

স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, পিরোজপুরে বিএনপির রাজনীতি আজ আলোচনার কেন্দ্রে এক বিতর্কিত ব্যক্তি মো: ছরোয়ার হোসেন হাওলাদারের কারণে। তিনি বর্তমানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তৃণমূলে কেউ কেউ তাঁকে বলেন “আওয়ামীপন্থী বিএনপি নেতা”। তাঁর আচরণ, রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক উত্থান ও প্রভাব বিস্তারের ধরণ ঘিরে উঠেছে নানা প্রশ্ন।

সরোয়ারের বড় ভাই আনোয়ার হোসেন, টোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, যিনি প্রকাশ্যে একজন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। আওয়ামী সরকারের আমলেও তার অবাধ চলাফেরা, দলীয় প্রভাব ও সুযোগ সুবিধা গ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকের মতে, ছরোয়ার তার ভাইকে রাজনৈতিকভাবে সুরক্ষা দিয়ে এসেছেন, আর প্রতিদানে ভাই আনোয়ারও ছরোয়ার হোসেন হাওলাদার কে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং ২০বছর যাবত বিনা ভোটে নির্বাচিত পৌর মেয়র হাবিবুর রহমান মালেককে পুষ্পস্তবক অর্পণ করছেন অন্যান্যদের সঙ্গে পৌর বিএনপির সদ্য নির্বাচিত সরোয়ার হাওলাদার।

জানা যায়, ছরোয়ারের প্রভাব শুধু নিজের পদেই সীমাবদ্ধ নয়। সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী নেতা এস. এম. বাইজিদ হোসেন, যিনি বর্তমানে একাধিক মামলায় পলাতক আসামী—তাঁর ঠিকাদারি ও আর্থিক কর্মকাণ্ডও দেখভাল করেন ছরোয়ার। এমনকি নির্বাচনী মিটিং-মিছিলে বাইজিদের লোকজনও ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ, দলের ভেতরে নয়, বাইরের মাফিয়া সিন্ডিকেটেও ছরোয়ারের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

সাবেক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছরোয়ার দীর্ঘদিন ধরেই জেলা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার ঘনিষ্ঠ ছিলেন। বিশেষ করে এলাকায় পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত তিনি।

একসময় সংসার চালাতে হিমশিম খাওয়া ছরোয়ার হোসেন হাওলাদার চলাফেরা করতেন রেন্ট এ কার মোটরসাইকেলে। বর্তমানে তাঁর বাহন এক্স-নোয়া স্কয়ার গাড়ি, যা স্থানীয় সূত্র মতে, সাবেক এক প্রভাবশালী আওয়ামী এমপি তাকে উপহার দিয়েছেন। বিনিময়ে ছরোয়ার আওয়ামী ঘরানার লোকদের নানা সুবিধা দিচ্ছেন বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, হুলারহাটের কচা নদীতে রাতের আঁধারে চোরাচালান সিন্ডিকেটের নেতৃত্ব দেন ছরোয়ার হোসেন। তার আচরণ, আর্থিক উত্থান ও রাজনৈতিক যোগাযোগ যেন রাতারাতি পাল্টে গেছে!

গত ৬ জুলাই পিরোজপুর পৌর বিএনপির কাউন্সিল হওয়ার কথা থাকলেও একাধিক প্রার্থী ও নেতাকর্মীর অভিযোগের ভিত্তিতে তা স্থগিত করা হয়। অভিযোগ রয়েছে ছরোয়ার কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে ও নির্বাচনী ফরমে অর্থ ঢেলে কাউন্সিল প্রভাবিত করেছেন। এর ফলে ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে তাঁর প্রার্থীরা বিজয়ী হন।

বিশেষভাবে ১ নম্বর ওয়ার্ডের ত্যাগী নেতা রুহুল আমিনকে ফরম কিনতে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূলে চরম ক্ষোভ তৈরি হয়েছে।

৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা জালাল ফকির, যিনি রাজনৈতিক নিপীড়নের শিকার এবং বহু মামলার মুখোমুখি হয়েও দল ত্যাগ করেন নি—তাকেও এবারের কাউন্সিলে শুধুমাত্র এক আওয়ামী নেতার সঙ্গে পুরনো একটি ছবি থাকার অজুহাতে বাদ দেওয়া হয়।

ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদের সঙ্গে সরোয়ার।

অথচ ছরোয়ার যিনি একাধিক আওয়ামী শীর্ষ নেতার ছায়ায়, গাড়ি উপহারপ্রাপ্ত ও তাদের সঙ্গে রাজনীতি করছেন— তৃণমূলের প্রশ্ন উঠেছে তাঁকে সাধারণ সম্পাদক পদে রাখা হলো কেন?

বহু ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মী অভিযোগ করেছেন—ছরোয়ারের মতো বিতর্কিত ও দুর্নীতিপরায়ণ নেতাকে পকেট কমিটির মাধ্যমে উপরে তোলা হলে সংগঠন ধ্বংসের মুখে পড়বে। তাঁরা তদন্ত করে সরোয়ারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও স্বচ্ছ ভোটার তালিকার ভিত্তিতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

ছরোয়ার হোসেনের রাজনীতি কি আদর্শনির্ভর, নাকি কেবল সুবিধাভোগের কৌশল? তাঁর বিতর্কিত কর্মকাণ্ড ও মুখোশ পিরোজপুর বিএনপির ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যাবে, সেটি সময়ই বলে দেবে। তবে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঠিক সিদ্ধান্ত ও নিরপেক্ষ তদন্তই কেবল সংগঠনের ভাবমূর্তি রক্ষা করতে পারে।

জেলা যুবলীগের সভাপতি ফুলু মিয়া, ও আওয়ামীলীগের পদপ্রার্থী জসিম খান ও অন্যান্যদের সঙ্গে সরোয়ার হাওলাদার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension