নিউ ইয়র্কপ্রধান খবর

নিউ ইয়র্কে ‘গ্যাস বিস্ফোরণে’ অ্যাপার্টমেন্ট ভবনের আংশিক ধস

নিউ ইয়র্কের ব্রঙ্কস এলাকায় একটি ১৮ তলা অ্যাপার্টমেন্ট ভবনের অংশবিশেষ সম্ভাব্য গ্যাস বিস্ফোরণে ধসে পড়েছে।

নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট (এফডিএনওয়াই) জানিয়েছে, বিস্ফোরণে ভবনের সঙ্গে যুক্ত একটি ইনসিনারেটর শ্যাফট ধসে পড়ে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এক বিবৃতিতে বলেন, তিনি ঘটনাটি জানেন এবং উদ্ধার তৎপরতার ওপর নজর রাখছেন।

নিরাপত্তার জন্য সবাইকে আপাতত ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

বিবিসি লিখেছে, মিচেল হাউস নামের ওই ভবন নিউ ইয়র্ক শহরের ৩৩৫টি পাবলিক হাউজিং প্রকল্পের একটি। মূলত নিম্ন ও মধ্যম আয়ের নাগরিকদের জন্য এসব অ্যাপার্টমেন্ট বানানো হয়েছে।

দমকলকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন; এ কাজে ড্রোন ও কুকুর ব্যবহার করা হচ্ছে, যাতে ধ্বংসস্তূপে কেউ আটকা পড়ে থাকলে তাকে উদ্ধার করা যায়।

ভবনের আংশিক ধসের পর সেখানে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বাসিন্দাদের জন্য আলেকজান্ডার অ্যাভিনিউর একটি কমিউনিটি সেন্টারে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট (এনওয়াইসিইএম) বিভাগ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension