বাংলাদেশরাজনীতি

নির্বাচন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে: ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন হবে, তবে নির্বাচন ওই সময়ে না হলে এর দায় প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলে সতর্ক করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বিচার সংস্কার, নির্বাচন ও অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন এই বিএনপি নেতা।

মির্জা ফখরুল বলেন, জনগণের কাছে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে। সকল একমত ও দ্বিমত সত্ত্বেও দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানাই।

বিএনপি মহাসচিব বলেন, নোট অব ডিসেন্ট উল্লেখ থাকার পরও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় তা উপেক্ষা করা হয়েছে— যা জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের প্রতারণা। এই অবস্থা সংশোধন করা জরুরি।

তিনি বলেন, জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। বিএনপি যেসব নোট অব ডিসেন্ট দিয়েছে, তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন যত দেরি হবে, ফ্যসিবাদী শক্তি তত শক্তিশালী হবে। অস্থিতিশীলতার সুযোগে যারা বাংলাদেশকে অশান্ত করতে চায়, তারা শক্তিশালী হয়ে উঠছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension