যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে হামলার এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং সে গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, আহত ওই দুই সদস্যের অবস্থা গুরুতর। এই হামলার তদন্ত কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে হবে এবং বিষয়টিকে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই ছিলেন এবং ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। পরে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামলার পরপরই ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি প্রথমে জানিয়েছিলেন, ন্যাশনাল গার্ডের আহত ওই দুই সদস্য মারা গেছেন। তবে পরে জানা যায়, তারা বেঁচে আছেন, কিন্তু অবস্থা সংকটাপন্ন।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension