বাংলাদেশরাজনীতি

দেশে ফিরলেন মির্জা ফখরুল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক: পাঁচ দিনের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ঝটিকা সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যা ৭ টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন।

এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গোতেরেস এর আমন্ত্রণে গত মঙ্গলবার দিবাগত রাত ২ টায় তিনি নিউইয়র্ক যান। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠান বলে বিএনপি নেতারা জানান। তবে জাতিসংঘ মহাসচিব ঘানায় সফরে থাকায় সংস্থাটির রাজনীতি বিষয়ক সহকারি মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে সাক্ষাত করেন মির্জা আলমগীর।

নিউইয়র্কের ওই বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।

এরপর ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরের সঙ্গেও বৈঠক হয় ফখরুলের। এসব বৈঠকে বাংলাদেশ সরকারের নানা অনিয়ম, বিরোধী দলের উপর দমনপীড়নের তথ্য উপাত্ত উপস্থাপন করেন বিএনপি মহাসচিব। একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে জাতিসংঘ ও ট্রাম্প প্রশাসনেরও করণীয় আছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান তিনি।

শুক্রবার বিকেলে লন্ডনের উদ্দেশ্যে মির্জা ফখরুল ওয়াশিংটন ত্যাগ করেন। শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নিউইর্য়ক থেকে লন্ডনে পৌঁছান বিএনপি মহাসচিব। সেখানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

লন্ডনে এসে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে তারেক রহমানের সঙ্গে বিস্তারিত কথা বলেন মির্জা ফখরুল। এ সফরে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension