ভারত

মোদীর সমালোচনায় DYFI সমাবেশে প্রকাশ রাজ বললেন ‘আমি বামপন্থী’

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সকলেই জানতে চান আমি কি বামপন্থী ? আমার স্পষ্ট দাবি-‘আমি বামপন্থী’ ৷ ডানকুনিতে আয়োজিত সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর উদ্বোধনী মঞ্চে এমনই জানালেন বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজ৷ মোদী এবং কেন্দ্রের এনডিএ সরকারের বিরোধিতা নিয়ে তিনি বারেবারে সরব হয়েছেন৷ একাধিকবার প্রশ্ন উঠেছে, প্রকাশ রাজ কি বাম মনস্ক ? এতদিন পর সেই জবাব দিলেন তিনি৷

সারা ভারত গণতান্ত্রিক যুব ফেডারেশনের ১৮তম রাজ্য সম্মেলন উদ্বোধন করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রকাশ রাজ। এদিন হুগলির ডানকুনিতে বাম যুব সংগঠনের সম্মেলনে প্রকাশ রাজ বলেন, দেশে একটি নির্বাচিত সরকার চলছে৷ কিন্তু সেই সরকারের কোনও কাজ নিয়ে প্রশ্ন তোলা হলেই বিরুদ্ধাচরণের অভিযোগে নানারকম হেনস্থা হতে হয়৷

বিজেপির দাবি মতো সবাইকে নিয়ে চলা (সবকা সাথ সবকা বিকাশ) এই তত্ত্ব কি আদৌ বাস্তবায়িত হচ্ছে ? এমনই প্রশ্ন তুলেছেন প্রকাশ রাজ৷ তিনি বলেন, প্রশ্ন করলেই দেশদ্রোহী তকমা সেঁটে দেওয়া হচ্ছে৷ তবুও প্রশ্ন করতে ছাড়ব না৷ কারণ সরকারে উচিত, প্রশ্নের জবাব দেওয়া৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension