বাংলাদেশ

সিঁথির ঢাকায় ফেরার খবর সঠিক নয়

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্টঃ খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির ঢাকায় ফেরার খবর সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান। বৃহস্পতিবার সকালে এ কথা জানান তিনি।

একটি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে লন্ডন থেকে ঢাকায় ফিরছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

এ বিষয়ে শায়রুল কবীর খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের খবর আমার জানা নেই। এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা খবর।

এ নিয়ে কেউ কেউ সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের লন্ডন এয়ারপোর্টের ছবিও পোস্ট করেছেন। তাতে লেখা হয়, কারাগারে অসুস্থ (চিকিৎসাধীন) সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী। তাকে বিদায় জানাতে উপস্থিত দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান।

গতকাল বৃহস্পতিবার লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ময়নুল ইসলামও একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, শর্মিলা রহমান সিঁথি এখনও ঢাকায় পৌঁছান নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension