প্রধান খবরবাংলাদেশরাজনীতি

বিএনপিকে নিষিদ্ধ করার দাবিতে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে যুবলীগ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  বিএনপিকে নিষিদ্ধ করার দাবিতে ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে যুবলীগ সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে জনমত সৃষ্টি করতে ১০দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে ২০ থেকে ৩০ অক্টোবর টানা কর্মসূচি পালন করবে। এসকল কর্মসূচিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় সম্পৃক্ততাসহ দলটির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে অতিদ্রুত সময়ের মধ্যে বিএনপির রাজনীতি নিষিদ্ধ চাইবে সংগঠনটি। এই সময়ের দাবি পূরণ না হলে পরবর্তীতে বৃহৎ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন যুবলীগ ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

বুধবার রাজধানীর কাকরাইলে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ বর্ধিত সভায় তিনি এমন ঘোষণা দেন।

তিনি বলেন, কানাডার আদালত রায় দিয়েছিল বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। সম্প্রতি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে প্রমাণিত হয়েছে রাষ্ট্রীয় ও দলীয় সিদ্ধান্ত নিয়েই রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। লক্ষ্যভেদ হয়ে নারী নেত্রী আইভী রহমানসহ ২২ জন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হয়। এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া যায় না। কাজেই তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে এই মামলায় তারেক জিয়ার সর্বোচ্চ শাস্তিসহ পলাতক আসামিদের দেশে দেশে এনে দ্রুত রায় কার্যকর এবং এই মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ারও বিচারের দাবি করেন তিনি।

জানা গেছে,

যুবলীগ চেয়ারম্যানের নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে ২৪ টি সাংগঠনিক থানা, ৭৫টি ওয়ার্ড ও ৪৫০ টি ইউনিট কমিটির নেতারা এই দাবিতে রাজপথে সক্রিয় থাকবে সংগঠনটি। রাজপথের এই কর্মসূচিতে বিএনপির নিষিদ্ধসহ আগামী নির্বাচনে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে আবারও নৌকাকে বিজয়ী করতে মাঠে থাকবে যুবলীগ দক্ষিণ।

সহ-সম্পাদক পদ কাউকে দেয়া হয়নি:

বিশেষ বর্ধিত সভায় ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করছি, অনেকেই যুবলীগের নব নির্বাচিত সহ-সম্পাদক হয়েছেন-মর্মে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন বা কেউ কেউ ব্যানার ফেস্টুন বানিয়েছেন। আমরা পরিস্কারভাবে বলতে চাই, যুবলীগের সংগঠনতন্ত্র অনুসারে ১৩১ জনের বেশি সদস্য যুবলীগ দক্ষিণের থাকবে না। আমরা এখনও কাউকে সদস্য মনোনীত করি নি। কয়েকজন নেতা মারা যাওয়া এবং কয়েকজন বিদেশে যাওয়ার কারণে আমাদের কিছু পদ শূন্য হয়েছে। আগামিতে কার্যনির্বাহী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে শূন্যপদগুলো পুরণ করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension