বাংলাদেশরাজনীতি

বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া’- ইনু

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারবিরোধী ঐক্য নিয়ে সব ভাবভঙ্গি দেখার পর আবিষ্কার হলো ড. কামাল হোসেন ঐক্য ফ্রন্টের মাথা নয়, বিএনপি-জামায়াতের লেজ।

বুধবার বেলা ১১টার দিকে তার নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার তালবাড়িয়া স্কুল মাঠে এক সুধী সমাবেশে যোগদানের আগে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জাসদের সভাপতি ইনু বলেন, ‘এ মুহূর্তে যে ঐক্যটা হয়েছে সেটা ঐক্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসানো। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া।’

তথ্যমন্ত্রী ২১ আগস্টের গ্রেনেড হামলা প্রসঙ্গে বলেন, ‘১৪ বছর ধরে গ্রেনেড হামলার মামলা চলেছে। উন্মুক্ত আদালতে, শতাধিক লোকের সাক্ষী ও চুলচেরা বিশ্লেষণে আদালতে এ মামলার রায় হয়েছে। ১৪ বছর পর বিএনপি-কামাল হোসেনরা বলছেন, এটা রাজনৈতিক মামলা- এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না।’

জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রীর বুধবার বিকাল ৫টায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়াবাড়িতে তার (লালনের) ১২৮তম তিরোধান দিবসের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension