বাংলাদেশরাজনীতি

ঐক্যের সঙ্গে তারেক-জামায়াতের সম্পর্ক নেই: ড. কামাল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে জামায়াতে ইসলামী ও তারেক রহমানের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  ড. কামাল আরও জানান, ‘নির্বাচনে প্রার্থী হওয়া বা কোনও রাষ্ট্রীয় পদ পাবার আশায় তিনি ঐক্য গঠন করেন নি।’ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং গণতন্ত্র প্রতিষ্ঠাই ঐক্যফ্রন্টের লক্ষ্য বলে জানান ড. কামাল।

এ সময় তিনি বলেন, ‘যারা আমার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ, ভিত্তিহীন এবং ব্যক্তিগত আক্রমণ করে কথা বলছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ‘নির্বাচনে প্রার্থী হওয়া বা রাষ্ট্রীয় কোনও পদ পাওয়ার কোনও ইচ্ছা আমার নেই। একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হয়েছে। তারেক রহমানের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। এখানে তারেক রহমানের সঙ্গে কথা বলার কোনও প্রয়োজন নেই বলেও জানান ড. কামাল।

ঐক্যফ্রন্টের সম্মিলিত প্রচেষ্টাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেও দাবি করেন ড. কামাল হোসেন।গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা সংকল্পবদ্ধ, তাদের নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।

ড. কামাল হোসেন জানান, অবাধ নিরপেক্ষ নির্বাচনের বাধা দুর করতে ঐক্যফ্রন্ট সোচ্চার থাকবে। তিনি বলেন, ‘ব্যক্তি হিসেবে নয় দল হিসেবে ঐক্যের সঙ্গে বিএনপির সম্পর্ক।’

গণ ফোরাম সভাপতি বলেন, জাতীয় সংসদে যে কোন বিষয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে কিছু বলতে চাই না, তবে সরকারের সাথে যে সংশোধনীগুলো করা হয়েছে সেগুলো থেকে মুক্ত হতে চাই। এছাড়া, ঐক্যফ্রন্টের সাত দফা দাবি না মানলে বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension