বাংলাদেশরাজনীতি

মইনুলের গ্রেফতার উদ্বেগ বাড়িয়েছে : ড. কামাল

রূপসী বাংলা ডেস্ক: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গেফতার করে সরকার জনমনে উদ্বেগ বাড়িয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট আইনজীবী ও জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান ড. কামাল হোসেন। তবে মইনুল হোসেনের গ্রেফতার জতীয় ঐক্যফ্রন্টে কোনও প্রভাব ফেলবে না বলে উল্লেখ করেন কামাল।

মইনুল হোসেনের গ্রেফতার প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে ড. কামাল হোসেন বলেন, একটি মানহানির মামলায় মইনুল হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। যে ঘটনায় গ্রেফতার করা হয়েছে, সেই ঘটনার আরেকটি মামলায় তিনি আজ জামিন নিয়েছেন। এরপরও একের পর এক মামলা এবং গ্রেফতারের ঘটনা নিঃসন্দেহে আতঙ্কের। মইনুল হোসেন ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছিলেন।

মইনুল হোসেনের গ্রেফতার জাতীয় ঐক্যে প্রভাব পড়বে কি না- এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, আমরা জনগণের অধিকারের জন্য ঐক্য গড়েছি। সেখানে মইনুল হোসেনের মত অরাজনৈতিক ব্যক্তিরাও ভূমিকা রাখছেন। সবাই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি।

তিনি বলেন, আগামীকাল মামলার নথি দেখে আদালতে মুভ (শুনানি) করব। মইনুল হোসেনের জামিনের জন্য অবশ্যই আদালতে দাঁড়াব।

 

সূত্র: জাগো নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension